× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০৫:৫৬ পিএম

আপসহীন নক্ষত্রের মহাপ্রয়াণ : ইকবাল

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০৫:৫৬ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আপসহীন এই নেত্রীর মৃত্যুতে সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া।

রাজনীতির পাশাপাশি দেশের সংস্কৃতি অঙ্গনেও তার প্রয়াণে শোকের আবহ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা আবেগঘন বার্তায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন।

প্রযোজক ও নির্মাতা মো. ইকবাল তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আপসহীন নক্ষত্রের মহাপ্রয়াণ। শোক ও বিনম্র শ্রদ্ধা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করেন। আমিন।’

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতা ও গুরুতর অসুস্থতায় ভুগছিলেন খালেদা জিয়া। কিন্তু শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

দীর্ঘ কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব দেওয়া খালেদা জিয়া ‘দেশনেত্রী’ হিসেবে মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার অটল ভূমিকার জন্য তিনি ইতিহাসে ‘আপসহীন’ নেত্রী হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!