× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০২:৫৮ পিএম

এবার সিনেমায় নিশো-মেহজাবীন

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০২:৫৮ পিএম

 আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। ছবি : সংগৃহীত

 আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। ছবি : সংগৃহীত

এবার বড় পর্দায় একসঙ্গে কাজ করবেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। এর আগে নাটকে এই জুটির রসায়ন দেখেছে দর্শক। তবে নিশো সিনেমায় ব্যস্ত হয়ে পড়ায় দীর্ঘ দিন তাদের একসঙ্গে দেখা যায়নি। একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, নিশো ও মেহজাবীনকে নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন সময়ের আলোচিত নির্মাতা ভিকি জাহেদ। প্রাথমিকভাবে নতুন এই গুঞ্জন শোনা গেলেও নির্মাতা বা শিল্পী পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। 

আরও জানা গেছে, প্রজেক্টটির প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং শিগগিরই বড় পরিসরে এর বিস্তারিত জানানো হবে।

এর আগে ভিকি জাহেদেরই ওয়েব ফিল্ম ‘রেডরাম’-এ এই জুটিকে দেখা গিয়েছিল, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

বর্তমানে আফরান নিশো রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার কাজ শেষ করেছেন।

অন্যদিকে, মেহজাবীন চৌধুরী ব্যস্ত আছেন শিহাব শাহীনের একটি ওয়েব সিরিজের কাজ নিয়ে, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন প্রীতম হাসান।

রূপালী বাংলাদেশ

Link copied!