× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১২:১২ পিএম

ভিসা জটিলতা কাটিয়ে শুটিংয়ে শাকিব খান, ‘প্রিন্স’ নিয়ে উন্মাদনা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১২:১২ পিএম

প্রিন্স এর শুটিংয়ে শাকিব খান।  ছবি : সংগৃহীত

প্রিন্স এর শুটিংয়ে শাকিব খান। ছবি : সংগৃহীত

অবশেষে সব জটিলতা কাটিয়ে ভারতে পা রাখলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। দীর্ঘদিনের ভিসা সমস্যার অবসান ঘটিয়ে ভারতে শুরু হয়েছে তার অভিনীত সিনেমা ‘প্রিন্স : ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’র শুটিং। ইতোমধ্যে শাকিব খানসহ সিনেমাটির অভিনয়শিল্পীরা শুটিংয়ে অংশ নিয়েছেন বলে নিশ্চিত করেছে প্রযোজনা-সংশ্লিষ্ট একাধিক সূত্র।

পরিকল্পনা অনুযায়ী গেল বছরের ডিসেম্বরে ভারতে শুটিং শুরুর কথা থাকলেও শিল্পী ও কলাকুশলীদের ভিসা না পাওয়ায় তাতে বাধা সৃষ্টি হয়। এতে করে আসন্ন ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি নিয়েও দেখা দেয় সংশয়। এমন পরিস্থিতিতে নির্মাতা আবু হায়াত মাহমুদ বাধ্য হয়ে গত ৬ জানুয়ারি দেশেই শুটিং শুরু করেন। পরে ভারতের বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় শুটিং হয় সিনেমার কিছু অংশের।

তবে নির্মাতাদের মূল পরিকল্পনায় শুরু থেকেই ছিল ভারত। লোকেশন, সেট এবং প্রস্তুতি আগেই চূড়ান্ত থাকায় শেষ মুহূর্ত পর্যন্ত ভিসার জন্য অপেক্ষা করছিলেন তারা। অবশেষে ভিসা পাওয়ায় সেই অপেক্ষার সফল পরিণতি হলো। আর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পুরো টিম।

বর্তমানে ভারতে শুটিং চললেও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি পরিচালক আবু হায়াত মাহমুদ ও প্রযোজক শিরিন সুলতানা। প্রযোজনা সূত্র জানিয়েছে, ঈদ সামনে রেখে এখন তাদের একমাত্র লক্ষ্য দ্রুত শুটিং শেষ করে পোস্ট প্রোডাকশনের কাজে হাত দেওয়া।

এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে নব্বইয়ের দশকের এক ভয়ংকর গ্যাংস্টারের চরিত্রে, যা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। তার বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের তাসনিয়া ফারিণ এবং পশ্চিমবঙ্গের অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। আরও রয়েছেন নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনারসহ একঝাঁক শক্তিশালী অভিনয়শিল্পী।

এরই মধ্যে আলোচনার ঝড় তুলেছে সিনেমাটির মোশন পোস্টার। ১৬ সেকেন্ডের ফার্স্ট লুকে মুখভর্তি দাড়ি, লম্বা চুল, কালো গাউন আর চোখে সানগ্লাসে একেবারে বিধ্বংসী রূপে দেখা গেছে শাকিব খানকে। হাতে ইউনিক ডিজাইনের মিউজিক্যাল বন্দুক নিয়ে আকাশে উড়তে থাকা হেলিকপ্টারের দিকে তাক করে রাখা সেই দৃশ্য দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!