× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৫:০৯ পিএম

বিয়ের পর সিনেমা ছাড়বেন পূজা!

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৫:০৯ পিএম

অভিনেত্রী পূজা চেরি। ছবি- সংগৃহীত

অভিনেত্রী পূজা চেরি। ছবি- সংগৃহীত

আট বছর আগে শিশুশিল্পী থেকে তারকা নায়িকা হয়েছেন পূজা চেরি। আসছে ঈদে তার অভিনীত নতুন চলচ্চিত্র ‘দম’ মুক্তি পাবে। এ উপলক্ষে সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এ অংশ নিয়েছেন তিনি।

শনিবার (১৪ মার্চ) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচারিত হবে এই বিশেষ পডকাস্ট। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে পূজা চেরি অকপটে তাকে ঘিরে থাকা সব স্ক্যান্ডালের খোলাখুলি উত্তর দিয়েছেন।

আব্দুল আজিজ, শাকিব খান, সিয়াম আহমেদ, আদর আজাদের সঙ্গে বিভিন্ন সময় জড়িয়েছে পূজা চেরির নাম। সে নিয়েও নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন পূজা। শুধু তাই নয়, এই পডকাস্টে পূজা চেরি জানাবেন তার নতুন সম্পর্কের কথা।

তিনি বলেন, ‘সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি কখনো চাই না আমার নামের সাথে ‘ডিভোর্স’ শব্দটি যুক্ত হোক। যদি সম্ভব হয় সংসার আর অভিনয় একসঙ্গেই চালিয়ে যাবো। আর যদি মনে হয় কোনোটা উনিশ, কোনোটা বিশ হচ্ছে, সে ক্ষেত্রে আমি সংসারকে বেছে নিয়ে চলচ্চিত্র থেকে বিদায় নেব। সুঅভিনেত্রী হবার স্বপ্ন ছোটবেলা থেকে দেখেছি। তবে সংসারের জন্য আমি নির্দ্বিধায় সব কিছু ছাড়তে পারবো’।

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

রূপালী বাংলাদেশ

Link copied!