× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ০৮:২৬ পিএম

সিনেপ্লেক্সে শো পাওয়ার সঙ্গে সঙ্গে প্রিন্সের টিকিট সোল্ডআউট! 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ০৮:২৬ পিএম

প্রিন্স সিনেমার একটি দৃশ্যে শাকিব খান। ছবি- সংগৃহীত

প্রিন্স সিনেমার একটি দৃশ্যে শাকিব খান। ছবি- সংগৃহীত

ডিসিপি জটিলতায় ঈদের প্রথমদিন স্টার সিনেপ্লেক্সে চলেনি শাকিব খানের সিনেমা প্রিন্স। এর ফলে প্রথমদিনে অনেক দর্শক প্রিন্স দেখতে না পেয়ে হতাশ হয়েছেন, বেশিরভাগ দর্শকই শাকিবের সিনেমা না দেখে অন্য সিনেমা দেখেছেন। 

তবে দ্বিতীয় দিন রাতে প্রদর্শনের সমস্যা সমাধানের পর স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় শো পায় ঈদের অন্যতম আলোচিত এই সিনেমা। রাজধানীর সিনেপ্লেক্সে প্রিন্স সিনেমার ৮:১০ থেকে শো শুরু হতেই মুহূর্তের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায়।

শাকিবের ক্রেজে দর্শকদের আগ্রহ ও উন্মাদনা দেখে ধারণা করা হচ্ছে, ঈদ মৌসুমে সিনেপ্লেক্সে বক্স অফিসে ভালো সাড়া ফেলতে পারে বিনোদনের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে ওঠা এই সিনেমাটি।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছেন, দর্শকের চাহিদার কারণে অতিরিক্ত শো যুক্ত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। 

ঈদে দেশে সর্বোচ্চ ১৩৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে প্রিন্স। নির্মাতা সূত্রে জানা গেছে, মুক্তির আগে বুকিংয়ে রেন্টালে কয়েক কোটি টাকা তুলে নিয়েছে প্রিন্স। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও সারাদেশে রমরমিয়ে সিনেমাটি চলছে।

শিরিন সুলতানা প্রযোজিত এবং আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, তাসনিয়া ফারিণ, কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু প্রমুখ।

Link copied!