× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ১০:৫১ এএম

জন্মদিনে শাকিবের চমক : ‘রকস্টার’ লুকে ফিরছেন পান্থ কানাই

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ১০:৫১ এএম

জন্মদিনে শাকিবের চমক :  ফিরছেন পান্থ কানাই।  ছবি : সংগৃহীত

জন্মদিনে শাকিবের চমক : ফিরছেন পান্থ কানাই। ছবি : সংগৃহীত

ঢালিউড সুপারস্টার শাকিব খান মানেই নতুন কোনো চমক। গত কয়েক বছর ধরে পর্দায় মারকুটে মেজাজে হাজির হয়ে দর্শকদের তাক লাগিয়ে দিচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় আজ শনিবার, নিজের জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ উপহার হিসেবে নিয়ে এলেন তার নতুন সিনেমা ‘রকস্টার’-এর ফার্স্ট লুক।

নতুন রূপে ‘আগুন’
প্রকাশিত পোস্টারে শাকিব খানকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন এক আবহে। ক্যাজুয়াল পোশাক, পায়ে স্নিকার্স আর চোখে কালো চশমা জড়িয়ে রাস্তায় বসে আছেন তিনি। শরীরজুড়ে আঁকা ট্যাটু আর রহস্যময় চাহনি জানান দিচ্ছে, পর্দায় আবারও এক বিধ্বংসী চরিত্রে ফিরছেন তিনি। জানা গেছে, এই সিনেমায় তার চরিত্রের নাম রাখা হয়েছে ‘আগুন’।

পর্দায় ফিরছেন পান্থ কানাই
এই সিনেমার অন্যতম বড় চমক হিসেবে যুক্ত হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পান্থ কানাই। নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, গুরুত্বপূর্ণ একটি চরিত্রে শাকিব খানের সঙ্গী হবেন তিনি। এর আগে ‘দাহকাল’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয়েছিল এই গায়কের।

নির্মাণ ও তারকাবহর
আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমার দৃশ্যধারণের কাজ ইতিমধ্যেই মালয়েশিয়ায় শুরু হয়েছে। সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে দুই লাস্যময়ী অভিনেত্রী সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলাকে। এ ছাড়াও শাকিবের বাবা-মায়ের ভূমিকায় অভিনয় করছেন শক্তিমান অভিনেতা তারিক আনাম খান ও রোজি সিদ্দিকী।

সব ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহায় দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিগ বাজেটের এই সিনেমাটি।
 

রূপালী বাংলাদেশ

Link copied!