× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৯:৫৯ এএম

২ কোটির ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’ : টিকিটের জন্য হাহাকার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৯:৫৯ এএম

২ কোটির ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’।  ছবি : সংগৃহীত

২ কোটির ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’। ছবি : সংগৃহীত

ঈদের আমেজে প্রেক্ষাগৃহে রীতিমতো ঝড় তুলেছে তানিম নূর পরিচালিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। তুলনামূলক কম প্রদর্শনী (শো) নিয়েও দর্শক টানার ক্ষেত্রে চমক দেখিয়েছে তারকাবহুল এই চলচ্চিত্রটি। মুক্তির মাত্র আট দিনেই ২ কোটি টাকা আয়ের মাইলফলক স্পর্শ করেছে সিনেমাটি।

পরিচালক তানিম নূর নিশ্চিত করেছেন, স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস এবং কে-স্ক্রিন সিনেপ্লেক্স থেকে সিনেমাটির মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ২ কোটি ২৬ লাখ টাকা। সীমিত শো সংখ্যা নিয়ে এই পরিমাণ আয়কে ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

সিনেমাটির সাফল্যে উচ্ছ্বসিত নির্মাতা তানিম নূর বলেন. “দর্শকদের পক্ষ থেকে যে সাড়া পাচ্ছি, তা সত্যিই অভাবনীয়। মানুষ সপরিবারে এবং দল বেঁধে সিনেমাটি দেখতে আসছেন। এটি আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি।”

খোঁজ নিয়ে জানা গেছে, দ্বিতীয় সপ্তাহে স্টার সিনেপ্লেক্সের শাখাগুলোতে ২১টি, লায়ন সিনেমাসে ৩টি এবং ব্লকবাস্টার সিনেমাসে ৪টি শো চলছে। তবে দর্শকের চাপ এতই বেশি যে, অনেক সময় টিকিট না পেয়ে দর্শকরা অন্য সিনেমা দেখতে বাধ্য হচ্ছেন।

টিকিট না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে নির্মাতার ভাষ্য, শো বাড়ানো বা কমানোর বিষয়টি সম্পূর্ণ সিনেমা হল কর্তৃপক্ষের এখতিয়ার। একজন পরিচালক হিসেবে এখানে তার সীমাবদ্ধতা রয়েছে।

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেমের জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। একটি ট্রেনের যাত্রার মধ্য দিয়ে বিভিন্ন মানুষের জীবনের গল্প বুনেছেন পরিচালক। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধনসহ আরও একঝাঁক তারকা।

রূপালী বাংলাদেশ

Link copied!