× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০২:২৯ পিএম

সেন্সরে জমা পড়েছে ‘একটি গোয়েন্দা গল্প’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০২:২৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গোয়েন্দা কাহিনী ভিত্তিক চলচ্চিত্র  ‘একটি গোয়েন্দা গল্প’ সেন্সরে জমা পড়েছে। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট বিডির পক্ষ থেকে সেন্সরে জমা দেওয়া হয় ছবিটি।

বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক বড়ুয়া মনোজিত ধীমন। তিনি বলেন, ‘ছবিটি এখন মুক্তির জন্য প্রস্তুত। এ কারণে আজ সোমবার ছবিটি ছাড়পত্রের জন্য সেন্সর বোর্ডে জমা দিয়েছি। আশা করছি, সপ্তাহখানেকের মধ্যে ছাড়পত্র পেয়ে যাব।’

ছাড়পত্র পাওয়ার পর কবে নাগাদ ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছে আছে- জানতে চাইলে নির্মাতা জানান, যে কোন উৎসব ধরে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছে আমার।

তিনি আরও বলেন, অপরাধ, রহস্য ও গোয়েন্দা তদন্তের ওপর ভিত্তি করে নির্মিত ছবিটি দর্শকদের মুগ্ধ করবে। এবারের কোরবানী ঈদে মুক্তি দেওয়ার ইচ্ছে আছে। মুক্তির আগে ছবির প্রচারণার সময়টাও দরকার।’

পরিচালনার পাশাপাশি ‘একটি গোয়েন্দা গল্প’ ছবিতে ধীমন নিজেও অভিনয় করেছেন। ছবির অন্য অভিনয় শিল্পীরা হলেন- স্বর্ণা বিশ্বাস, ইমন বড়ুয়া, উন্মে হাবিবা, কানিজ ফাতেমা সূচী, সুমন সাহা, সোনিয়া ইসলাম প্রমুখ।

রূপালী বাংলাদেশ

Link copied!