× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৭:০০ এএম

তারকাদের মা বন্দনা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৭:০০ এএম

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

বছর ঘুরে আবারও এলো মা দিবস। পৃথিবীর প্রতিটি সন্তান মাকে গভীরভাবে ভালোবাসেন, সম্মান করেন; মাকে স্মরণ করেন। মায়ের প্রতি সন্তানের ভালোবাসার সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। যারা তারকা হয়েছেন এবং আজকের যারা তারকাÑ তাদের তারকা হওয়ার পেছনে মায়ের অবদান অসীম। তাদের বেশ কয়েকজন মা দিবসে মায়ের অবদান নিয়ে কথা বলেছেন। তাদের নিয়ে রঙের মানুষ পাঠকদের জন্য এই আয়োজন

কনকচাঁপা

আমার মা আমার কাছে অক্সিজেনের চাইতেও আরও মূল্যবান। মা আমার ডিকশনারি, পঞ্জিকা, ঘড়ি, মার্জিন, বিশ্বকোষ, আরামকেদারা, জ্বরের দিনে মাথার জলপট্টি আবার এই বুড়ো বয়সেও শাসনের তেলে পাকানো জালিবেত। মায়ের নজরদারি এড়িয়ে একটি মসলিন শাড়ি পরার সাহস আজও অর্জন করিনি। এক ওয়াক্ত নামাজ দেরি হয়ে গেলে মায়ের বকার ভয়ে তাড়াতাড়ি পড়ে নিই। দিন-দিনই মায়ের জ্ঞান প্রজ্ঞা ধৈর্য নমনীয়তা আমাকে বিস্মিত করে। মা আমার অপার বিস্ময় বটে! পৃথিবীর সব মাকে আমার সালাম জানাই।

ওমর সানী

সবাইকে মা দিবসের শুভেচ্ছা। এই দিবসের সীমারেখা নেই। পৃথিবীর যেমন দৈর্ঘ্য প্রস্থ আমরা জানি না ঠিক মা দিবসের তেমন দৈর্ঘ্য প্রস্থ নেই। মে মাস আমার জীবনের অন্যতম একটি মাস। মে দিবসে আমার জন্ম এবং একই মাসের ২৩ তারিখ মা আমাদের ছেড়ে চলে গেছেন। মাসটা আমার কাছে বেদনার। মা মারা যাওয়ার পর এক ধরনের প্রতিজ্ঞা করেছি যে, মে মাসে আমার পরিবারে কারো বিয়ে হবে না। আনন্দ উল্লাসের কিছু আজও হয়নি। মায়ের গভীরতা ভাষায় প্রকাশ করা যাবে না। জীবনের চলার প্রতিটি পদক্ষেপে মাকে খুব মিস করি। মা যখন বেঁচে ছিলেন তখন অনেক দেরিতে শুটিং থেকে বাসায় ফেরা হতো। তখন মনে মনে ভাবতাম সবাই রাতের খাবার খেয়ে ফেললেও আমার মা নিশ্চয়ই খাননি। ঠিকই বাসায় ফিরে দেখতাম মা আমার জন্য অপেক্ষা করছেন। আসলে মায়ের সম্পর্কে বলে শেষ করা যাবে না। মা যে আমার জীবনে কি ছিলেন তা বলে বোঝাতে পারব না। এমনও হয়েছে, মায়ের হাতে রাতে টাকা দিয়েছি ওষুধ কেনার জন্য। কিন্তু সকালে আমি টাকা চাওয়াতে আমাকে সেই টাকা থেকেই দিয়েছেন। মাকে নিয়ে কথা বলে শেষ করা যাবে না। সবাই আমার মা-বাবার জন্য দোয়া করবেন।

রুমানা ইসলাম মুক্তি

মা পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ। সব মাকে মা দিবসের শুভেচ্ছা। আসলে মায়ের কোনো দিবস নেই। মায়ের জন্য কোটি শব্দ বলে শেষ করা যাবে না। আমিও এখন মা। যে কারণে মায়ের গভীরতা বুঝি। আমার জন্য প্রতিদিনই মা দিবস। মা ছাড়া আমার জীবন অচল। জীবনে মায়ের প্রয়োজনীয়তা অসীম। মায়ের আশীর্বাদে কঠিন পরিস্থিতিও সহজ হয়। আজকে আমি যা কিছু হয়েছি, সবটাই মায়ের ভালোবাসা ও যতেœর সুবাদে। মায়ের কথা শেষ করার ভাষা আমার নেই। মা কত কী করেছেন আমার জন্য। আমার চোখে আমার মা সেরা মা। জগতের সব মা সুখী হোক।

আঁখি আলমগীর

আমার সংগীতজীবনের পথচলায় বাবা-মা সবসময়ই পাশে ছিলেন এবং এখনো আছেন। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন, মা যেন সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন। কারণ মায়ের কারণেই আজকের এই সুন্দর পৃথিবী দেখা। মা যে কতটা আগলে রেখে আদর ভালোবাসা দিয়ে আমাকে বড় করেছেন তা নিজের সন্তানের প্রতি সেই ভালোবাসার অনুভব থেকে উপলব্দি করি প্রতি মুহূর্তে।

ঐন্দ্রিলা আহমেদ

আমার ক্যারিয়ারে মায়ের ভূমিকা বিশাল। কারণ, বাবার কারণে আমার পথচলা সহজ হয়েছে। কিন্তু আমার সবকিছুতে মা ছিলেন। স্কুল থেকে শুরু করে নাচের ক্লাস কিংবা শুটিং সবখানে মা নিয়ে যেতেন। আমার বাচ্চা হওয়ার পর বাচ্চাসহ মা আমাকে দেখভাল করতেন। সারাক্ষণ আমার সঙ্গী থাকতেন মা। তাকে ছাড়া জীবনেও শুটিং করিনি। ঐন্দ্রিলা আহমেদ হওয়ার ক্ষেত্রে মায়ের অবদান অসীম। মায়ের সব গুণ আমার মধ্যে আছে। ফোনে কথা বললে সবসময় মাকে বলি আমি তোমাকে ভালোবাসি। তিনি শুনে হাসেন। আবার উত্তর দেন। আমি খুব পোলাও পছন্দ করি। বাইরে গেল আমার জন্য পোলাও রান্না করে রেখে যেতেন। এমনও হয়েছে যে, বাসায় ভাত রান্না হয়েছে। আমি পোলাও খাওয়ার বায়না ধরলে দ্রুত পোলাও রান্না করে দিতেন। আসলে এগুলো শুধু মায়ের দ্বারাই সম্ভব। নাশতা না করে শুটিংয়ে চলে যেতাম। মা ঠিকই নাশতা নিয়ে আসতেন আমার জন্য। পরিবারের সদস্যরা বলেন, মায়ের মতো আমিও রান্না করতে পারি। তার সব গুণ পেয়েছি ভাবতে ভালো লাগে। মাকে অনেক ভালোবাসি। তিনি ছাড়া আমার অস্তিত্ব নেই। পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা। ভালো থাকুন সব মা।

রূপালী বাংলাদেশ

Link copied!