ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ৩ জুলাই

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০৭:২১ পিএম
ছবি : সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন আগামী ৩ জুলাই (শুক্রবার) এফডিসিতে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সোমবার (১৮ মে) কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

এ বিষয়ে দৈনিক রূপালী বাংলাদেশকে বর্তমান সভাপতি মিশা সওদাগর বলেন, আমি সবসময় সঠিক সময়ে সঠিক কাজ করার পক্ষে। মেয়াদ শেষ হয়েছে যে কারণে দেরি না করে দেশে চলে এসেছি। আমার কারণে নির্বাচনের তারিখ আটকে থাকুক তা চাইনি। যে কারণে আজ মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে আগামী ৩ জুলাই এফডিসিতে শিল্পী সমিতির নতুন মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনে একটি প্যানেল থেকে অংশ নিচ্ছেন নায়করাজ রাজ্জাক পুত্র বাপ্পারাজ ও আনোয়ারা বেগমের মেয়ে রুমানা ইসলাম মুক্তি।

অন্য প্যানেলে রয়েছে শিবা শানু ও জয়। গত ২৪ এপ্রিল মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল পরিষদের মেয়াদ শেষ হয়েছে।