× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০১:৪৭ পিএম

জবাব দাখিলে সময় পেলেন মেহজাবীন চৌধুরী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০১:৪৭ পিএম

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।   ছবি- সংগৃহীত

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবি- সংগৃহীত

হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে করা মামলায় জবাব দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১২ জানুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ঢাকার ৩ নম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির জবাব দাখিলের দিন ধার্য থাকলেও সংশ্লিষ্ট আদালতের বিচারক বদলিজনিত কারণে শুনানি অনুষ্ঠিত হয়নি। এ কারণে আদালত পরবর্তী শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেন।

আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার সাংবাদিকদের জানান, সম্প্রতি আদালতের বিচারক অন্যত্র বদলি হওয়ায় নির্ধারিত দিনে শুনানি গ্রহণ করা সম্ভব হয়নি। নতুন বিচারক যোগদানের পর মামলার নথিপত্র উপস্থাপন করে শুনানি গ্রহণ করা হবে।

এর আগে গত ১৬ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিন পান অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর তৎকালীন বিচারক আফরোজা হক তানিয়া তাদের জামিন মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, বাদী আমিরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন পরিচয়ের সূত্র ধরে মেহজাবীন চৌধুরী নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা গ্রহণ করেন। তবে দীর্ঘদিনেও ব্যবসা শুরু না হওয়ায় বাদী টাকা ফেরত চাইলে ‘আজ দেব, কাল দেব’ বলে সময়ক্ষেপণ করা হয়।

পরে গত ১১ ফেব্রুয়ারি পাওনা টাকা দাবি করলে মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী জীবননাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় বাদী ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!