× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ১২:৪৫ পিএম

মামলা থেকে অব্যাহতি পেলেন মেহজাবীন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ১২:৪৫ পিএম

অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ছবি : সংগৃহীত

অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ছবি : সংগৃহীত

হুমকি ও ভয় দেখানোর অভিযোগে দায়ের করা মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত।

আজ সোমবার (১২ জানুয়ারি) সকালে শুনানি শেষে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার বিষয়ে মেহজাবীন ও আলিশানের জবাব দাখিলের জন্য আজ দিন ধার্য ছিল। জবাব দাখিলের পর উভয় পক্ষের শুনানি গ্রহণ করে আদালত তাদের মামলা থেকে অব্যাহতির আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলাটির বাদী আমিরুল ইসলাম। তিনি ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭(৩) ধারায় মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, বাদী আমিরুল ইসলামের সঙ্গে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর দীর্ঘদিনের পরিচয় ছিল। সেই সূত্রে মেহজাবীনের নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার হওয়ার কথা বলে তিনি ২৭ লাখ টাকা দেন। তবে দীর্ঘদিন পার হলেও ব্যবসায়িক কার্যক্রম শুরু না করায় তিনি টাকা ফেরত চাইতে থাকেন।

অভিযোগ অনুযায়ী, গত বছরের ১১ ফেব্রুয়ারি টাকা চাইতে গেলে ১৬ মার্চ (২০২৫ সাল) হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে আসতে বলা হয়। সেখানে গেলে মেহজাবীন, তার ভাই ও অজ্ঞাতনামা কয়েকজন তাকে গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেন।

এরপর বাদী ভাটারা থানায় গেলে থানা-পুলিশ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। সেই পরামর্শ অনুযায়ী তিনি আদালতে মামলা করেন।

শুনানি শেষে আদালত অভিযোগের ভিত্তি না পাওয়ায় আসামিদের অব্যাহতি দেন।

রূপালী বাংলাদেশ

Link copied!