× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০১:০৯ পিএম

আমাকে টার্গেট করা হচ্ছে : মেহজাবীন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০১:০৯ পিএম

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবি : সংগৃহীত

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবি : সংগৃহীত

পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সামাজিক মাধ্যমে সক্রিয়। নিজের ব্যক্তিগত ও পেশাগত মুহূর্ত ভাগ করে নেওয়া ছাড়াও সম্প্রতি তিনি দাবি করেছেন, একটি মহলের পক্ষ থেকে তাকে ‘টার্গেট’ করা হচ্ছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে দেওয়া পোস্টে মেহজাবীন লিখেন, কিছুদিন ধরে লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। কিছুদিন আগে একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানি করা হয়েছিল; বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছে এবং সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা হচ্ছে।

অভিনেত্রী আরও উল্লেখ করেন, সম্প্রতি এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণে আমার মতো অনেক শিল্পী বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। নারীরাই সহজ টার্গেট হচ্ছেন, এর পেছনের পক্ষ কে বা কারা তা আমার জানা নেই।

তিনি যোগ করেন, আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই এবং চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক। আশা করি সবাই আমার পাশে থাকবেন, ধন্যবাদ।

মেহজাবীনের এই বক্তব্যে ভক্ত ও সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার পাশে দাঁড়িয়েছেন, আবার কেউ সাম্প্রতিক অভিযোগগুলোর তদন্তের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, অভিনেত্রী সম্প্রতি নানা বিতর্কে জড়িয়েছেন। তিন মাস আগে পারিবারিক ব্যবসায় পার্টনার হিসেবে রাখার বিনিময়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি-ধামকি ও ভয়ভীতির অভিযোগে আইনি জটিলতায় পড়েন। পরে আদালত থেকে তিনি অব্যাহতি পান।

সম্প্রতি বিতর্কের আরেকটি সূত্র হলো, এক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১৭ আগস্ট ব্যাংকক থেকে ঢাকায় ফেরার সময় মদের বোতলসহ আটকা পড়েন মেহজাবীন ও তার স্বামী। বিষয়টির সত্যতা নিশ্চিত করা যায়নি; তবে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিনেত্রী সরাসরি নিজের মানহানির কথা উল্লেখ করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!