× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৪:০৪ পিএম

অভিনেতা আলভীর স্ত্রীকে নিয়ে যা জানাল পুলিশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৪:০৪ পিএম

অভিনেতা যাহের আলভীর ও আফরা ইবনাত ইকরা। ছবি : সংগৃহীত

অভিনেতা যাহের আলভীর ও আফরা ইবনাত ইকরা। ছবি : সংগৃহীত

ছোট পর্দার ব্যস্ত অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি অভিনেতা নিজেও নিশ্চিত করেছেন।

মিরপুরের পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে থানায় ফোন আসে। খবর পেয়ে পল্লবী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

ওসি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, যাহের আলভী নামের এক অভিনেতার স্ত্রী আত্মহত্যা করেছেন। তবে বিস্তারিত তদন্ত ছাড়া এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

ফেসবুকে দেওয়া এক পেস্টে যাহের আলভী লেখেন, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আমাকে কিছু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি এবং ফিরে সবার সঙ্গে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে কিছুটা মানসিক শান্তি দিন।

‘আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন।’

জানা যায়, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে বিয়ে করেন আলভী ও ইকরা। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!