× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৯:২৮ পিএম

আমি জিন্দা লাশ হয়ে বেঁচে আছি, লাইভে আলভী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৯:২৮ পিএম

যাহের আলভী। ছবি- সংগৃহীত

যাহের আলভী। ছবি- সংগৃহীত

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যু এবং তাকে কেন্দ্র করে ওঠা নানা অভিযোগ ও সমালোচনার মুখে অবশেষে নীরবতা ভাঙলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা যাহের আলভী। 

সোমবার (২ মার্চ) নেপাল থেকে ফেসবুক লাইভে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেছেন এবং তার বিরুদ্ধে ওঠা 'পরকীয়া' ও 'আত্মহত্যায় প্ররোচনা'র অভিযোগগুলোকে অস্বীকার করেছেন।

স্ত্রীকে শেষবার দেখতে কেন আসেননি, এ প্রসঙ্গে আলভী বলেন, ‘আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রেখেছেন? আমি আসা মাত্রই মব সৃষ্টি হবে, আমাকে ছিঁড়ে ফেলা হবে। আমার ফোনে অসংখ্য হুমকি আসছে। রোববার (১ মার্চ) টিকিট কেটে ইমিগ্রেশন পার হওয়ার পরও আমি অফলোড হয়েছি কারণ তথ্য ছিল যে দেশে ঢোকা মাত্রই আমার ওপর হামলা হবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমি মারা গেলে আমার ছেলে রিজিকের কী হবে? সে মা হারিয়েছে, এখন কি আপনারা চান সে তার বাবাকেও হারাক?’

অভিনেত্রী ইফফাত আরা তিথির সাথে সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দিয়ে আলভী বলেন, ‘তিথির সাথে আমার ভালো বন্ডিং ছিল কারণ ও কাজের প্রতি ডেডিকেটেড। এর মানে এই নয় যে, আমি ইকরাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করব। আমি ইকরাকে বারবার বলেছি আমার ওয়াইফ একটাই এবং সেটা তুমি।’ ফেসবুকে ছড়িয়ে পড়া চ্যাটের স্ক্রিনশটগুলোকে 'সম্পূর্ণ ফেক' দাবি করে তিনি বলেন, ইকরার সাথে তার চ্যাট সবসময় 'বাংলিশে' হতো, বাংলায় নয়।

ইকরার সাথে সম্পর্কের টানাপোড়েন স্বীকার করে আলভী বলেন, তাদের সম্পর্ক অনেক আগে থেকেই 'টক্সিক' ছিল। তবে এর পেছনে তৃতীয় পক্ষের উসকানি ছিল বলে তার দাবি। তিনি বলেন, ‘আমাদের কমন সার্কেলের কিছু মানুষ ওকে প্রতিদিন ট্রিগার করে এই পর্যায়ে নিয়ে এসেছে। নেপালের শুটিং অনেক আগে থেকেই নির্ধারিত ছিল। ইউনিটের প্রথা অনুযায়ী সেখানে তিথির জন্মদিন উদযাপন করা হয়েছে, শুধু জন্মদিন পালনের জন্য আমরা নেপাল যাইনি।’

মৃত্যুর আগের মুহূর্তের বর্ণনা দিয়ে আলভী বলেন, ‘ইকরার সাথে আমার শেষ ২২ সেকেন্ড কথা হয়েছিল। ও বলেছিল, 'আমারে শেষবারের মতো দেইখা নে, আর জীবনে দেখবি না।' আমি ঘাবড়ে গিয়ে এসিস্ট্যান্টকে ফোন দেই। এরপর ইকরা আবার কল দিলেও আমি ধরতে পারিনি। আমার ছেলে রিজিক দরজায় দাঁড়িয়ে নক করছিল, কিন্তু ও দরজা খোলেনি।’

নিজের বর্তমান মানসিক অবস্থা তুলে ধরে এই অভিনেতা বলেন, ‘ইকরা মারা যাওয়ার পর থেকে আমি জিন্দা লাশ হয়ে বেঁচে আছি। আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে, আইন যা শাস্তি দেবে মাথা পেতে নেব। কিন্তু প্লিজ, আমাকে রিজিকের থেকে দূরে সরাবেন না। আমি ওকে মানুষের মতো মানুষ করতে চাই।’

যাহের আলভীর এই আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একদিকে ইকরার পরিবারের মামলা, অন্যদিকে আলভীর এই আবেগপূর্ণ আরজি, সব মিলিয়ে ঘটনাটি এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার বিষয়।

রূপালী বাংলাদেশ

Link copied!