× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০৫:৩৭ পিএম

সামাজিক বাস্তবতার গল্পে রনির ‘সুখবিলাস’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০৫:৩৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহায় এটিএন বাংলায় প্রচারিত হতে যাচ্ছে নাটক ‘সুখবিলাস’। নাটকটির গল্প ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ইকসান রনি, আর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আহমেদ তাওকীর ও ইকসান রনি। টেলিভিশনে প্রচারের পর নাটকটি ডিজিটাল প্ল্যাটফর্ম গোল্লাছুট ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

নাটকটির গল্প আবর্তিত হয়েছে একজন আদর্শ শিক্ষক ও বাবা সামাদ মাস্টার এবং তার মেয়ে শিউলিকে ঘিরে। ভালোবাসা, পারিবারিক সম্পর্ক, সামাজিক বিচার এবং জীবনের কঠিন বাস্তবতার আবেগঘন এক কাহিনি উঠে এসেছে এতে।

নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, মারিয়া শান্ত, জুনায়েদ বোগদাদী, অদিতি জামান স্নেহা, শিরিন আলম, আশরাফুল আশীষ, আর সি অরণ্য, কাকন চৌধুরী, পঙ্কজ, রিপন, মেঘদূত বিপ্লব প্রমুখ।

নাটকটির নির্মাতা ইকসান রনি বাংলাদেশের নাট্যাঙ্গনের একজন উদীয়মান নির্মাতা হিসেবে ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন। বাস্তবধর্মী ও আবেগনির্ভর গল্প নির্মাণই তার কাজের প্রধান বৈশিষ্ট্য। তার উল্লেখযোগ্য নির্মাণের মধ্যে রয়েছে ‘বাবাও মানুষ’, ‘সাঁঝবাতি’, ‘ময়না মতির গল্প’ এবং ‘আমিই রেনু’। বিশেষ করে ‘বাবাও মানুষ’ নাটকটি দর্শকমহলে ব্যাপক প্রশংসা অর্জন করে, যেখানে অভিনয় করেছিলেন ফজলুর রহমান বাবু ও তানিয়া বৃষ্টি।

পরিবার, সমাজ ও মানুষের না বলা অনুভূতিগুলোকে পর্দায় ফুটিয়ে তোলার ক্ষেত্রে ইকসান রনির নির্মাণশৈলী দর্শকদের মাঝে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছে। ‘সুখবিলাস’ও সেই ধারাবাহিকতায় দর্শকদের আবেগ ছুঁয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ইকসান রনি বলেন, সবসময় এমন গল্প বলতে ভালোবাসি, যেগুলো সমাজের বাস্তবতা, দায়বদ্ধতা এবং মানুষের জীবনের নানা দিককে তুলে ধরে। গল্পের মাধ্যমে সমাজের প্রতি নিজের দায়িত্ববোধ প্রকাশ করার চেষ্টা করি।

Link copied!