× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০১:৫৬ পিএম

ব্যাগ হারিয়ে বিপাকে অভিনেতা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০১:৫৬ পিএম

প্রখ্যাত অভিনেতা আব্দুল আজিজ ।   ছবি- সংগৃহীত

প্রখ্যাত অভিনেতা আব্দুল আজিজ । ছবি- সংগৃহীত

প্রখ্যাত অভিনেতা আব্দুল আজিজ ব্যক্তিগত গুরুত্বপূর্ণ নথিপত্রসহ ব্যাগ হারিয়ে বিপাকে পড়েছেন। গত ২৪ নভেম্বর সন্ধ্যায় তিনি সিএনজিযোগে বিটিভি ভবনে পৌঁছান। গেটে নেমে সিএনজির ভাড়া মিটিয়ে তাড়াহুড়োয় সঙ্গে থাকা ব্যাগটি সিএনজিতেই ভুলে রেখে নেমে পড়েন।

কিছুক্ষণ পর ব্যাগের কথা মনে পড়লে তিনি দ্রুত গেটে ফিরে খোঁজ করতে থাকেন, কিন্তু ততক্ষণে সিএনজিটি সেখান থেকে চলে যায়। ব্যাগটিতে ছিল বেশ কিছু জরুরি কাগজপত্র, কয়েকটি নাটকের স্ক্রিপ্ট, চেকসহ আরও গুরুত্বপূর্ণ সামগ্রী। ব্যাগে অভিনেতার নাম-ঠিকানা না থাকলেও ব্যাগের গায়ে ‘রাজশাহী কলেজ-বিশ্ববিদ্যালয়’ লেখা রয়েছে বলে জানা গেছে।

এ ঘটনার পর অভিনেতার মেয়ে প্রোমা আজিজ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জনসাধারণের সহযোগিতা কামনা করেন। কেউ যদি ব্যাগটি খুঁজে পান বা চোখে পড়ে, তাহলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। অভিনেতার পরিবার বর্তমানে ব্যাগটি উদ্ধারের প্রত্যাশায় অপেক্ষায় রয়েছেন।

আব্দুল আজিজ একাধারে মঞ্চ, রেডিও, টিভি ও সিনেমায় কয়েক দশক ধরে অভিনয় করছেন। বেতার নাটক দিয়ে তার মিডিয়ায় পথচলা শুরু হয়। দীর্ঘ ৬ দশকের ক্যারিয়ারে তিনি শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। বেতার নাটকের সংখ্যা হাজার ছাড়িয়ে। বর্তমানে নাটক, সিনেমায় তাকে নিয়মিত দেখা না গেলেও নিয়মিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে দেখা যায়।

রূপালী বাংলাদেশ

Link copied!