ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

১১ কোটি টাকা দান করলেন টেইলর সুইফট

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ১২:৩৬ পিএম
টেইলর সুইফট। ছবি : সংগৃহীত

বিশ্বখ্যাত সংগীতশিল্পী টেইলর সুইফট শুধু মঞ্চে ঝলমলে পারফরম্যান্স আর চার্টে শীর্ষস্থানের জন্যই পরিচিত নন; তিনি মানবিকতার প্রতীক হিসেবেও সুপরিচিত। এবার তিনি যুক্তরাষ্ট্রের অলাভজনক সংস্থা ফিডিং আমেরিকাকে ১০ লাখ ডলার, অর্থাৎ প্রায় ১১ কোটি টাকা অনুদান দিয়েছেন।

এই অনুদান বিশেষভাবে ক্ষুধা দূরীকরণ ও দুর্বল সম্প্রদায়ের সহায়তার জন্য দেওয়া হয়েছে। ফিডিং আমেরিকা সংস্থার ছুটির মৌসুমে প্রয়োজনীয়দের সহায়তায় এই অনুদান বিশেষ ভূমিকা রাখবে। এর আগে টেইলর সুইফট এই সংস্থাকে নিয়মিতভাবে সহায়তা করে আসছেন। ২০২৩ সালের অক্টোবরেও তিনি হারিকেন হেলেন এবং মিল্টনের ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলোর জন্য ৫০ লাখ ডলার অনুদান দিয়েছিলেন। এ ছাড়া টেনেসিতে ঝড়ের পরও ১০ লাখ ডলার অনুদান দিয়েছিলেন তিনি।

সংস্থার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই অনুদানের খবর প্রকাশ করা হয়।

ফিডিং আমেরিকার প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লেয়ার বাবিনো ফন্তেনো বলেন, টেইলর সুইফটের উদার অনুদানের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। তার সহায়তা আমাদের কাজকে আরও শক্তিশালী করবে।

টেইলর সুইফটের এই উদ্যোগ মানবিক দায়িত্বের সঙ্গে তার সৃষ্টিশীল পরিচয়কে আরও সমৃদ্ধ করেছে।