ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পরিচালক বাবা-মাকে গলা কেটে হত্যা, ছেলে গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ১১:২৪ এএম
পরিচালক রব রাইনার, স্ত্রী মিশেল সিঙ্গার রাইনার ও ছেলে নিক রাইনার। ছবি- সংগৃহীত

খ্যাতনামা হলিউড পরিচালক রব রাইনার ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনারকে হত্যার অভিযোগে তাদের ছেলে নিক রাইনারকে গ্রেপ্তার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ।

পুলিশ জানায়, ৩২ বছর বয়সী নিককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে এবং কোনো জামিন ছাড়াই হেফাজতে রাখা হয়েছে। রব রাইনার (৭৮) ও মিশেল রাইনারকে (৬৮) রোববার (১৪ ডিসেম্বর) ক্যালিফোর্নিয়ার ব্রেন্টউডে তাদের নিজ বাড়িতে একাধিক ছুরিকাঘাতে নিহত অবস্থায় পাওয়া যায়। প্রথমে তাদের মরদেহ দেখেন তাদের ২৮ বছর বয়সী মেয়ে রোমি রাইনার।

পুলিশ আরও জানিয়েছে, একই দিন রাত সাড়ে ৯টার দিকে নিককে গ্রেপ্তার করা হয়। তবে হত্যার পেছনে উদ্দেশ্য সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তদন্ত চলমান রয়েছে।

রব রাইনার হলিউডের প্রখ্যাত পরিচালক। তার পরিচালিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে হোয়েন হ্যারি মিট সেলি, স্ট্যান্ড বাই মি, এ ফিউ গুড ম্যান ইত্যাদি। তিনি কিংবদন্তি কৌতুক অভিনেতা কার্ল রাইনারের ছেলে।