× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৯:৫০ পিএম

মোবাইল ব্যবসায়ীদেরে ওপর হামলার নিন্দা সালমান মুক্তাদিরের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৯:৫০ পিএম

মোবাইল ব্যবসায়ীদেরে উপর হামলার নিন্দা জানিয়েছেন সালমান মুক্তাদির। ছবি- সংগৃহীত

মোবাইল ব্যবসায়ীদেরে উপর হামলার নিন্দা জানিয়েছেন সালমান মুক্তাদির। ছবি- সংগৃহীত

মোবাইল ব্যবসায়ীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে এবং তাদের উপর পুলিশি হামলার নিন্দা জানিয়েছেন জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। তিনি বলেছেন, আন্দোলনরত ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পথে না গিয়ে বলপ্রয়োগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

রোববার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সালমান মুক্তাদির লেখেন, শান্তিপূর্ণভাবে দাবি জানানো নাগরিকদের উপর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার মতে, সমস্যার সমাধান হতে পারে আলোচনার মাধ্যমে, শক্তি প্রয়োগের মাধ্যমে নয়।

তিনি বলেন, ব্যবসায়ীরা রাষ্ট্রের শত্রু নন এবং তাদের দাবিগুলো শোনা ও বিবেচনার দায়িত্ব সরকারের। প্রশাসনের উচিত ছিল আগেই সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বসে সংকট নিরসনের উদ্যোগ নেওয়া।

এর আগে, রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে পুলিশের সঙ্গে মোবাইল ব্যবসায়ীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে রণক্ষেত্রে পরিণত হয়ে কারওয়ান বাজার। 

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার ব্যবস্থা (এনইআইআর) চালুর প্রতিবাদে ও গ্রেপ্তার ব্যবসায়ীদের মুক্তির দাবিতে কারওয়ান বাজার সড়ক অবরোধে নামেন আন্দোলনকারীরা। পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা পুলিশের উপর ইটপাটকেল ছোড়ে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। একই সঙ্গে টিয়ারশেল, জলকামান ও সাউন্ড গ্রেনেডও নিক্ষেপের খবর পাওয়া গেছে।
 

Link copied!