× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৮:৪০ পিএম

নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তীতে প্রদর্শনী ও পৌষ মেলা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৮:৪০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

দেশের নৃত্যজগতের দুই পুরোধা ব্যক্তিত্ব শিবলী মহম্মদ ও শামীম আরা নীপা। দেশে শুদ্ধ ধারার নৃত্যচর্চা ও এর প্রচার-প্রসারে অনবদ্য অবদানের জন্য রাষ্ট্র এই দুই শিল্পীকেই ভূষিত করেছে একুশে পদকে। গুণী এই দুই শিল্পী নিজেদের মেধাকে পরবর্তী কয়েক প্রজন্মের মাঝে ছড়িয়ে দিয়েছেন নিজেদের প্রতিষ্ঠান ‘নৃত্যাঞ্চল’-এর কার্যক্রমের মাধ্যমে।

২০০১ সালে যাত্রা শুরু করা সেই প্রতিষ্ঠানটি ২৫ বছরে পর্দাপণ করেছে। নৃৃত্যাঞ্চলের রজতজয়ন্তী উপলক্ষে শুক্রবার আয়োজিত হলো পৌষ মেলা ও নৃত্যাঞ্চলের ২৫ বছরের কর্মময় পথচলার প্রদর্শনী।

এদিন বিকেলে মানিক মিয়া এভিনিউর রাজধানী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গন এক র‌্যালির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পৌষ মেলা ও নৃত্যাঞ্চলের ২৫ বছরের পথচলার প্রদর্শনী এর উদ্ভোধন করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপা। তাদের শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন প্রখ্যাত নৃত্যশিল্পী ও মডেল সাদিয়া ইসলাম মৌ, নৃত্যগুরু কবিরুল ইসলাম রতন, নৃত্যশিল্পী তান্না, অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌসহ অনেকে। 

প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও শিল্পীদের নৃত্য পরিবেশনার পাশাপাশি সবচেয়ে আকর্ষনীয় বিষয় ছিল প্রদর্শনী। তাতে স্থান পেয়েছে ২০০১-২০২৫ সাল পর্যন্ত নৃত্যাঞ্চলের পদক ও পুরষ্কার সমূহ, সংবাদপত্রের উল্লেখযোগ্য প্রতিবেদন, ম্যাগাজিন কভার, বিজ্ঞাপনিকা, টিকেট, উল্লেখযোগ্য প্রোডাকশনের পোষ্টার, পুস্তক, নিউজ বুলেটিন, নৃত্যাঞ্চলের ঈদ কার্ড, ক্যালেন্ডার, অ্যালবামম ক্যাসেট, সিডি, ও ভিডিওসমূহ।

Link copied!