কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছুরিকাঘাতে মারা যাওয়া রাকিব ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির’ রাকিব হাসান নন। মারা যাওয়া যুবক রাবিকও কনটেন্ট ক্রিয়েটর হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে।
রোববার (১৫ মার্চ) রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে যে, ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির পরিচালক ও কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
কিন্তু খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। দৈনিক রূপালি বাংলাদেশকে রাকিব হাসান বলেন, ‘আমি সারাদিন শুটিংয়ে ব্যস্ত ছিলাম। অনেকের ফোনে এই খবরটি পেয়েছি। এমন গুজবে আমি নিজেই বিব্রত। আমি সুস্থ ও ভালো আছি। কেউ গুজবে বিভ্রান্ত হবেন না।’
রাকিব হাসান ২০১৮ সালে ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’ নামে ইউটিউব চ্যানেল খোলেন এবং কনটেন্ট নির্মাণ শুরু করেন। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তিনি এরই মধ্যে তিনি বেশ জনপ্রিয়তা পেয়েছেন।

