× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০১:২৩ পিএম

এবার অনির্দিষ্টকালের জন্য টালিউডে শুটিং বন্ধ ঘোষণা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০১:২৩ পিএম

জরুরি সভার পর সংবাদমাধ্যমে কথা বলছেন তারকারা । ছবি : সংগৃহীত

জরুরি সভার পর সংবাদমাধ্যমে কথা বলছেন তারকারা । ছবি : সংগৃহীত

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শুটিং সেটে অভিনয়শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা ইস্যুকে প্রশ্নবিদ্ধ করেছে। যে কারণে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম’।

রোববার (৫ এপ্রিল) টেকনিশিয়ান্স স্টুডিওতে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ইনডোর-আউটডোর শুটিংয়ে শিল্পী ও কলাকুশলীদের যথাযথ সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আগামী ৭ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য টালিউডে কর্মবিরতি চলবে।

জরুরি সভায় উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সুদীপ্তা চক্রবর্তী, সৌরভ দাস, ইন্দ্রাশিষ রায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অঞ্জনা বসু, জীতু কমলের মতো একাধিক শিল্পী।

কর্মবিরতি প্রসঙ্গে সংবাদমাধ্যমে আর্টিস্ট ফোরামের সেক্রেটারি শান্তিলাল মুখোপাধ্যায় বলেন, প্রত্যেকের নিরাপত্তার জন্যই এ লড়াই শুরু করতে হয়েছে। প্রতিদিন শিল্পীরা মাথায় চিন্তা নিয়ে বাড়ি থেকে বের হচ্ছেন, এটা আর চলতে পারে না। রাহুল সবাইকে চোখে আঙুল দিয়ে এটা শিখিয়ে দিয়ে গেলেন। তাই মঙ্গলবার থেকে কর্মবিরতি পালন করতে হবে সবাইকে।

অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহমত পোষণ করে বলেন, রাহুলের মৃত্যু শুটিংয়ে সুরক্ষা ব্যবস্থা নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দিয়ে গেল। ওর এইভাবে চলে যাওয়াটা তো কাম্য ছিল না। রাহুলের মৃত্যু ইন্ডাস্ট্রির সব ভেদাভেদ সরিয়ে দিল। ইন্ডাস্ট্রির প্রত্যেকের সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন।

অভিনেত্রী ঋতুপর্ণা বলেন, রাহুলের মৃত্যু আমাদের অনেক কিছু শিখিয়েছে। আমরা শেষ পর্যন্ত লড়াই করব। ও আমাদের একজোট করে চলে গেল।

গত ২৯ মার্চ ওড়িশার তালসারিতে ‘ভোলবাবা পার কারেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালে সমুদ্রে ডুবে মৃত্যু হয় রাহুল রুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। প্রযোজক-প্রযোজনা সংস্থার অবহেলার কারণে স্বামীর অকাল মৃত্যুকে মেনে নেননি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।
 
কলকাতায় রিজেন্ট পার্ক থানায় সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তিনি। এরপর দ্বিতীয় দফার এফআইআর করেন ওড়িশার তালসারিতে। প্রিয়াঙ্কার অভিযোগের ভিত্তিতে ফের শুরু হয়েছে তদন্ত।

রূপালী বাংলাদেশ

Link copied!