যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি কণ্ঠশিল্পী ডা. শাহনাজ আলম। পেশায় তিনি একজন ইউএসএমএলে সার্টিফাইড এমডি ডিগ্রিধারী চিকিৎসক হলেও ভালো লাগা থেকে গান করছেন। তার স্বামী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউইয়র্কের স্টোনিব্রুক বিশ্ববিদ্যালয়ের রেনেসা স্কুল অব মেডিসিনের ক্লিনিক্যাল এসিস্ট্যান্ট প্রফেসর।
এরই মধ্যে ‘বাবা’ ও ‘সোনা চাঁদ’ নামের তার দুটি গান প্রকাশিত হয়েছে। এবার এই গায়িকা নিয়ে এলেন ‘ওপ্রিও’ শিরোনামের নতুন একটি গান। এটি স্বামীকে উৎসর্গ করে গেয়েছেন তিনি। শিরোনামের গানটির কথা ও সুর করেছেন গায়িকা নিজেই। সংগীতায়োজন করেছেন জয় পাল। আর গানের ভিডিওতে মডেল হয়েছেন স্বামী-স্ত্রী দুজনেই। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন কাজল আরেফিন অনিক। আগামী সপ্তাহে গানটি জেএস এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
গানটি প্রসঙ্গে শাহনাজ আলম দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘ভালো লাগা থেকে দীর্ঘদিন ধরে গান করছি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত গাওয়া হয়। এরই মধ্যে আমার প্রকাশিত বাবা গানটি শ্রোতারা পছন্দ করেছেন। আশা করছি, নতুন গানটিও সবার ভালো লাগবে।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন