× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ১১:১৮ এএম

পরকীয়ার অভিযোগে মুখ খুললেন ডলি সায়ন্তনী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ১১:১৮ এএম

ডলি সায়ন্তনী। ছবি : সংগৃহীত

ডলি সায়ন্তনী। ছবি : সংগৃহীত

দেশের সংগীতাঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। সঙ্গীতজীবন ও ব্যক্তিগত সম্পর্ক দুই ক্ষেত্রেই তাদের উপস্থিতি ছিল আলোচিত। তবে হঠাৎ করেই বিচ্ছেদের মাধ্যমে সেই সম্পর্কের ইতি ঘটে।

দীর্ঘদিন বিষয়টি নিয়ে দুজনেই প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি। সম্প্রতি এক পডকাস্টে রবি চৌধুরী তাদের দাম্পত্য ভাঙনের প্রসঙ্গ তুলে ধরেন। সেখানে তিনি বিপ্লব নামে এক গাড়িচালকের প্রসঙ্গ উল্লেখ করে ডলি সায়ন্তনীর বিরুদ্ধে পরকীয়ার ইঙ্গিত দেন। এবার সেই অভিযোগের বিপরীতে নিজের অবস্থান পরিষ্কার করলেন ডলি সায়ন্তনী। 

মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে তিনি ক্ষোভ প্রকাশ করে লিখেন, সম্প্রতি আমাদের পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়ে যে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা ইচ্ছাকৃতভাবে বিষয়টি নিয়ে কোনো বিতর্কে যেতে চাই না।

বিষয়টি নিয়ে জলঘোলা না করার অনুরোধ জানিয়ে এই গায়িকা বলেন, সম্মান ও আইনের প্রতি আস্থা রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ব্যক্তিগত বিষয়কে অযথা আলোচনার বিষয় বানাবেন না। আমাদের নীরবতাকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই। আমরা আমাদের মতো আছি, বাকিটা সময়ের হাতে।

বিচ্ছেদের প্রেক্ষাপট মনে করিয়ে দিয়ে ডলি স্পষ্ট করে বলেন, ডিভোর্স প্রসঙ্গে নানা কথা বলা হচ্ছে; স্পষ্ট করে বলতে চাই, ডিভোর্স আমিই দিয়েছিলাম। কেন দিয়েছিলাম সেটি এই মুহূর্তে আর বলতে চাই না। ডিভোর্স দেওয়ার পর সেই সময়েই প্রকাশ্যে প্রেস কনফারেন্সে বিস্তারিত বলে দিয়েছিলাম।

তিনি আরও বলেন, এত বছর পর এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই। সবশেষে পবিত্র রমজান মাসের মর্যাদা রক্ষার আহ্বান জানিয়ে সবার জন্য দোয়া করেন এই গায়িকা।

রূপালী বাংলাদেশ

Link copied!