× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৪:০৪ পিএম

সোহানার ‘বাবুজি’ গানে প্রিয়া

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৪:০৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাঙালির পহেলা বৈশাখ উদযাপনকে আরও রাঙিয়ে দেয় পহেলা বৈশাখের গানগুলো। প্রতি বছরই বৈশাখ ঘিরে প্রকাশিত হয় নতুন নতুন গান। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। পহেলা বৈশাখ সামনে রেখে কণ্ঠশিল্পী সোহানা ইসলাম নিয়ে এসেছেন ‘বাবুজি’ শিরোনামের নতুন গান।

‘বাবুজি’ গানটির কথা ও সুর করেছেন সোহানা ইসলাম নিজেই। আর সংগীতায়োজন করেছেন এন এ ফরহাদ। গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে তরুণ মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যাকে। ভিডিওটি নির্মাণ করেছেন নির্মাতা সাইদুল ইসলাম সাঈদ এবং কোরিওগ্রাফি করেছেন হিরা শিকদার।

সোমবার (১৩ এপ্রিল) এফ কে মিউজিক ভিডিও স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। মুক্তির পর থেকেই গানটি ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক সাড়া পাচ্ছে।

নতুন গান প্রসঙ্গে সোহানা ইসলাম বলেন, বৈশাখ বাঙালির সবচেয়ে বড় উৎসব, যা আমাদের সংস্কৃতি, শিকড় ও ভালোবাসার প্রতীক। এই বিশেষ দিনকে ঘিরেই গানটি তৈরি করা হয়েছে এবং তিনি আশা করছেন, এটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে।

প্রিয়া অনন্যা জানান, ‘বাবুজি’ একটি দারুণ কাজ। গানের সুর, কণ্ঠ ও উপস্থাপনা সব মিলিয়ে এটি দর্শকদের ভালো লাগবে বলেই তার বিশ্বাস।

নির্মাতা সাইদুল ইসলাম সাঈদ বলেন, গানটির ভিডিওতে ভিন্নধর্মী ভিজ্যুয়াল উপস্থাপনার চেষ্টা করা হয়েছে, যা দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে।

Link copied!