× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ১২:৫৩ পিএম

রুমি’র কথায় প্রথমবার তানজিব সারোয়ার

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ১২:৫৩ পিএম

কণ্ঠশিল্পী তানজিব সারোয়ার ও গীতিকার মামুন আফনান রুমি।    ছবি- রূপালী বাংলাদেশ

কণ্ঠশিল্পী তানজিব সারোয়ার ও গীতিকার মামুন আফনান রুমি। ছবি- রূপালী বাংলাদেশ

জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজিব সারোয়ারের কণ্ঠে নতুন গান ‘বন্ধু রে’ প্রকাশিত হয়েছে। গানটির কথা লিখেছেন মামুন আফনান রুমি, সুর ও সংগীত করেছেন এপি শুভ, এবং এটি প্রকাশ করেছে এম এম প্রোডাকশন ।

গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন আশিক চৌধুরী ও ইফশিতা শবনম। ভিডিওটি ধারণ করা হয়েছে কক্সবাজারের মনোরম লোকেশনে এবং পরিচালনা করেছেন মোহন ইসলাম।

গানটি নিয়ে তানজিব সারোয়ার বলেন, একটু আলাদা ধাঁচের গান আশা করি সবার ভালো লাগবে। রুমি ভাইয়ের লেখায় এটি আমার প্রথম প্রকাশিত গান এবং এপি শুভর মিউজিকে গানটি সবাই পছন্দ করবেন।

গীতিকার মামুন আফনান রুমি বলেন, তানজিব ভাইয়ের জন্য আগেও কাজ করেছি, তবে সেই গান এখনও রিলিজ হয়নি। ‘বন্ধু রে’ আগেই প্রকাশ পেল। আশা করি সবাই ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিশেষ ধন্যবাদ এম এম প্রোডাকশন এর কর্ণধার মামুন ভাইয়াকে।

 

গানটি এখন বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!