× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ১১:৩৪ এএম

কনা‍‍র গানে নাচলেন বলিউডের নোরা ফাতেহি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ১১:৩৪ এএম

কনা ও নোরা ফাতেহি। ছবি- সংগৃহীত

কনা ও নোরা ফাতেহি। ছবি- সংগৃহীত

সম্প্রতি মুক্তি পেয়েছে সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার নতুন গান ‘মেহেন্দি’, যা এবার টলিউডের সীমা পেরিয়ে পৌঁছে গেছে বলিউডে। গানটিতে নাচলেন বলিউডের হার্টথ্রব নোরা ফাতেহি।

সুরকার ও সংগীতশিল্পী সানজয়ের করা এই গানে কনার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নিশ।

সম্প্রতি সানজয় ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায় নোরা ‘মেহেন্দি’র তালে ফুরফুরে মেজাজে নাচছেন। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন সানজয় নিজেই।

ভিডিও শেয়ার করে সানজয় ক্যাপশনে লিখেছেন, ‘ওর হাতে মেহেন্দি।’ নোরার এই পারফরম্যান্স প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে নেটিজেনরা মুগ্ধতা প্রকাশ করছেন।

নেটমাধ্যমে এক ভক্ত লিখেছেন, ‘বাংলা গানে নোরা! অবিশ্বাস্য সুন্দর একটি মুহূর্ত।’

আরেকজন মন্তব্য করেছেন, ‘আমাদের বাংলা গান এভাবে বিশ্ব দরবারে পৌঁছে যাচ্ছে দেখে খুব ভালো লাগছে।’

কিছুদিন আগেই মুক্তি পাওয়া কনার এই গান এখন টিকটক ও রিলসে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। নোরার নাচ সেই জনপ্রিয়তায় নতুন মাত্রা যোগ করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!