ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বৃহস্পতিবার কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

ফিচার ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৮:২৫ এএম
ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে, তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে।

অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।

জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।

কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ।

আজ বৃহস্পতিবার, (২২ জানুয়ারি) ২০২৬। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে ১২ রাশির জন্য কী বার্তা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরা হলো—

মেষ রাশি
নতুন মুখের আগমন ঘটতে পারে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। পিতা-মাতার গুরুজনদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। লৌকিকতা পরিহার করুন। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।

বৃষ রাশি
ঘুষ উৎকোচ গ্রহণসহ সব ধরনের দুই নম্বরি কাজবাজ থেকে বিরত থাকুন। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ না করাই শ্রেয় হবে। প্রেমীক যুগলকে অবশ্যই সাবধানে চলতে হবে। সংকটকালে বন্ধু আত্মীয় পরিজন কারো সহযোগিতা পাওয়া কঠিন হবে।

মিথুন রাশি
জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। গৃহবাড়ি ও যানবাহন বদলের স্বপ্ন পূর্ণ হবে। জমিজমা-সংক্রান্ত বিরোধ মিটবে। প্রেম বন্ধুত্ব মাইলফলক হয়ে থাকবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।

কর্কট রাশি
অর্থ কড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। প্রত্যেক কাজের শুরু ভালো কিন্তু শেষ ভালো নয়। শ্রমিক কর্মচারীদের মন জুগিয়ে চলুন। নেশা মদ জুয়া থেকে বিরত থাকুন। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন।

সিংহ রাশি
মামলা মোকদ্দমায় জয়ী হবেন। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্বভার বর্তাবে। স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। শত্রুও বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে। পিতা-মাতা গুরুজনদের সহযোগিতা প্রাপ্ত হবেন।

কন্যা রাশি
দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধানে থাকুন। অংশীদারি ব্যবসাবাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। মাতা মাতৃস্থানীয়ের সহযোগিতা পাবেন। মন সংগীতের প্রতি ঝুঁকবে।

তুলা রাশি
ভাইবোনদের সঙ্গে মতানৈক্য তৈরি হবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ খুলবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে।

বৃশ্চিক রাশি
অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। স্বজনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। কোনো দলিলপত্র আসতে পারে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে।

ধনু রাশি
আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তির প্রতি নজর রাখুন। দুর্যোগের মেঘ সরে সুদিনের সূর্য ফোকাস মারবে। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। দুরারোগ্যে ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালংকার আসতে পারে।

মকর রাশি
দাম্পত্য সুখশান্তি বজায় রাখা কঠিন হবে। ব্যবসাবাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। দুর্জনেরা আত্মীয় বেশে যৎপরনাস্তি ক্ষতি সাধন করবে। আয় কম ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে।

কুম্ভ রাশি
হাতে থাকা প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। ব্যবসাবাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে। ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে। সন্তানরা আজ্ঞাবহ থাকবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।

মীন রাশি
নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। বেকারদের জন্য দিনটি মাইলফলক হবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। গৃহ বাড়ি যানবাহন বদলের স্বপ্ন পূর্ণ হবে।