× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ০৮:৫০ এএম

কী ঘটেছিল ইতিহাসের আজকের এই দিনে

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ০৮:৫০ এএম

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

প্রবাদে আছে—‘সময় ও স্রোত’ কারো জন্য অপেক্ষা করে না। সাধারণভাবে বলা যায়, আজ যা বর্তমান, আগামীকালের জন্য তা-ই ইতিহাস। আর এ সময়ের ধারাবাহিকতায় প্রতিনিয়ত ঘটে চলে নানা গুরুত্বপূর্ণ ঘটনা। সব ঘটনা ইতিহাসে স্থান পায় না। তবে যেগুলো মানবসভ্যতার গতিপথে প্রভাব ফেলে, সেগুলো ইতিহাসে চিহ্নিত হয়ে থাকে।

ইতিহাস আমাদের পথ দেখায়। অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলাই ইতিহাসচর্চার মূল উদ্দেশ্য। সে জন্যই অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা জরুরি।

আজ সোমবার, ১৩ মার্চ ২০২৬। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী

১৩৫১ - ফিরোজ শাহ তুঘলকের দিল্লীর সিংহাসনে আরোহণ।
১৬৫২ - হল্যান্ডের নৌ বাহিনীর উপর প্রচন্ড হামলা শুরু করে।
১৭৫৭ - রবার্ট ক্লাইভের চন্দননগর দখল।
১৭৯৩ - চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা ঘোষিত হয়।
১৮০১ - রাশিয়ার জার প্রথম পল নিহত।
১৯১৭ - ভাইসরয় লর্ড চেমস ফোর্ড কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা।
১৯১৮ - জামার্ন বাহিনী তাদের নব নির্মিত কামানের সাহায্যে প্যারিসের উপর গোলাবর্ষণ করে।
১৯১৮ - লিথুনিয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৯২০ - গভর্নর জেনারেল কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুমোদন।
১৯৩৩ - এ্যাডলফ হিটলার জার্মানীর একনায়ক হন।
১৯৪০ - আবুল কাশেম ফজলুল হক নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে লাহোর প্রস্তাব উত্থাপন করেন।
১৯৫৬ - পাকিস্তানের প্রথম সংবিধান গ্রহণ করা হয়।
১৯৬৬ - শেখ মুজিবুর রহমান লাহোরে ছয় দফা প্রস্তাব আনুষ্ঠানিক ভাবে উত্থাপন করেন।
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় বতসোয়ানা।
১৯৭৬ - নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত (মানবাধিকার) আন্তর্জাতিক চুক্তি কার্যকর।
১৯৯৮ - রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন কর্তৃক আকস্মিকভাবে তার মন্ত্রিসভা বরখাস্ত।

জন্ম

১৮৮০ - বাসন্তী দেবী ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের এক ব্যক্তিত্ব দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের সহধর্মিণী।(মৃ.০৭/০৫/১৯৭৪)
১৮৮১ - হাকিম হাবিবুর রহমান, ব্রিটিশ বাংলার বিশিষ্ট চিকিৎসক, লেখক, রাজনীতিবিদ।
১৯০০ - জার্মান মনোবিজ্ঞানী এরিক ফ্রম
১৯০২ - চারুচন্দ্র চক্রবর্তী জরাসন্ধ ছদ্মনামে খ্যাতনামা বাঙালি সাহিত্যিক ।(মৃ.২৫/০৫/১৯৮১)
১৯০৪ - জোন ক্রফোর্ড, মার্কিন অভিনেত্রী। (মৃ. ১৯৭৭)
১৯০৬ - মরিস অলম, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।
১৯০৭ - ড্যানিয়েল বোভেট, নোবেল পুরস্কার বিজয়ী সুইস বংশোদ্ভূত ইতালীয় ফার্মাকোলজিস্ট।
১৯১০ - আকিরা কুরোসাওয়া, জাপানী চলচ্চিত্র পরিচালক।
১৯১৬ - হরিনারায়ণ চট্টোপাধ্যায় বাঙালি সাহিত্যিক।( মৃ.২০/০১/১৯৭৮)
১৯২২ - ইতালিয়ান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার উগো টোগনাযি।
১৯৩১ - রাশিয়ান দাবাড়ু ও লেখক ভিক্টর কোরচনোই।
১৯৪২ - অস্ট্রিয়ান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার মাইকেল হানেকে।
১৯৪৭ - ওয়াসিম, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা।(মৃ. ১৮/০৪/২০২১)
১৯৫২ - রেক্স টিলারসন, মার্কিন ব্যবসায়ী, প্রকৌশলী ও কূটনীতিক।
১৯৫৬ - পর্তুগিজ শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ১১৫ তম প্রধানমন্ত্রী জোসে ম্যানুয়েল বারোসো।
১৯৬৮ - ইংরেজ সাবেক ক্রিকেটার ও সাংবাদিক ফার্নান্দো রুইজ হিয়েরো।
১৯৭৩ - পোলিশ ফুটবলার জেরযয় ডুডেক।
১৯৭৬ - ভারতীয় অভিনেত্রী, প্রযোজক, রাজনীতিবিদ ও মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি।
১৯৭৮ - আর্জেন্টিনার ফুটবল ওয়াল্টার স্যামুয়েল।
১৯৮৫ - আশেক ইলাহী চৌধুরী আইমন (আর্টিস) বাংলাদেশী আর্ট শিল্পী
১৯৮৬ - কঙ্গনা রানাওয়াত, ভারতীয় অভিনেত্রী।

মৃত্যু

১৮০১ - রাশিয়ার জার প্রথম পল।
১৮৪২ - ফরাসী ঔপন্যাসিক স্তাঁদাল।
১৮৮৭ - অ্যাংলো-আইরিশ মিশনারি সোসাইটির ধর্মযাজকেরা এবং নীল দর্পণ নাটকের ইংরাজী অনুবাদক জেমস লঙ।(জ.১৮১৪)
১৯১০ - নাডার, ফরাসি ফটোগ্রাফার, সাংবাদিক ও লেখক।
১৯১১- ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি কবি ও সাহিত্যিক।(জ.১৪/০৫/১৮৪৯)
১৯৩১ -
ভগৎ সিং, প্রসিদ্ধ বিপ্লবী শহীদ।(জ.১৯০৭)
সুখদেব থাপর, স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী শহীদ। (জ.১৯০৮)
শিবরাম রাজগুরু,ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী শহীদ।(জ.১৯০৮)
১৯৩৫ - ফ্লোরেন্স মুর, আমেরিকান অভিনেত্রী।
১৯৪৮ - বৌদ্ধধর্ম ও দর্শন শাস্ত্রের বিশেষজ্ঞ বেনী মাধক বড়ুয়া।
১৯৫৩ - ফরাসি চিত্রশিল্পী ও অঙ্কনশিল্পী রাউল ডুফয়।
১৯৬৫ - ভারতীয় মহিলা স্বাধীনতা সংগ্রামী সুহাসিনী গঙ্গোপাধ্যায়। (জ.১৯০৯)
১৯৮০ - এরিক ফ্রম, দার্শনিক ও মনোবিজ্ঞানী
১৯৯২ - ফ্রিডরিখ হায়েক, অস্ট্রীয় অর্থনীতিবিদ।
১৯৯৫ - শক্তি চট্টোপাধ্যায়, বাঙালি কবি ও লেখক। (জ.২৫/১১/১৯৩৩)
২০০১ - প্রখ্যাত বাঙালি কবি, অনুবাদক ও ঔপন্যাসিক লোকনাথ ভট্টাচার্য।(জ.১৯২৭)
২০০৭ - আমেরিকান গণিতবিদ ও তাত্ত্বিক পল জোসেফ কোহেন ।
২০০৭ - সূর্যেন্দুবিকাশ করমহাপাত্র, বিশিষ্ট পদার্থবিজ্ঞানী।(জ.১৯২৪)
২০০৮ - শহীদুল জহির, বাংলাদেশি গল্পকার ও ঔপন্যাসিক।
২০১১ - এলিজাবেথ টেলর, ব্রিটিশ-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী।
২০১২ - সোমালিয়ার রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট আব্দুলাহি ইউসুফ আহমেদ।
২০১৪ - স্প্যানিশ আইনজীবী, রাজনীতিবিদ ও ১ম প্রধানমন্ত্রী অ্যাডলফ সুয়ারেজ।
২০১৫ - লি কুয়ান ইউ, আধুনিক সিঙ্গাপুরের জনক৷
২০১৯ - শাহনাজ রহমতুল্লাহ, বাংলাদেশি সঙ্গীতশিল্পী। (জ. ১৯৫৩)
২০২২ - যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইট।
২০২৪ - কুমুদিনী হাজং, টঙ্ক আন্দোলন ও হাজং বিদ্রোহের নেত্রী।
২০২৪ - শাহরিয়ার খান, পাকিস্তানি কূটনীতিবিদ।

ছুটি ও অন্যান্য

বিশ্ব আবহাওয়া দিবস ৷
বিশ্ব অপ্টোমেট্রি দিবস।

Link copied!