প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে, তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে। তবে অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব, আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।
জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।
কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ। আজ রোববার, ২১ ডিসেম্বর ২০২৫। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে ১২ রাশির জন্য কী বার্তা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরা হলো—
মেষ রাশি
সঞ্চয় করার দক্ষতা অন্যদের থেকে প্রশংসা কুড়াবে। মানসিক পরিস্থিতি ঠিক করার জন্য সামাজিক কাজে অংশগ্রহণ করুন। বাস্তব নিয়ে চলতে গিয়ে নিজের মানুষদের থেকে একটু দূরে চলে যেতে পারেন। পারিবারিক চাপ একটু বৃদ্ধি পেতে পারে। আইনি কোনো ঝামেলায় জড়াতে যাবেন না। পরিশ্রমের মূল্য পাবেন না।
বৃষ রাশি
স্ত্রীর মধুর ব্যবহার আজ আপনাকে মুগ্ধ করবে। অর্থ সঞ্চয়ের জন্য দিনটা খুবই অনুকূল। খেলাধুলার সঙ্গে যুক্তদের একটু সতর্ক থাকতে হবে। ব্যবসার দিকে বিশেষ কোনো বদল দেখতে পাওয়া যাবে না। অনেক দিনের ইচ্ছা পূরণের জন্য আজ সময়টা খুব উত্তম। মাঙ্গলিক কোনো কাজের ভাগীদার হতে পারবেন এবং আনন্দ অনুভব করতে পারবেন।
মিথুন রাশি
মনের কথা বাড়ির লোকেদের বলে ফেলার জন্য আজকের দিনটা ভাল। পুরোনো কোনো অভিজ্ঞতা কারও সঙ্গে ভাগ করতে হতে পারে। কাজের চাপ বাড়তে পারে। নতুন করে কোনো বন্ধুত্ব করতে যাবেন না, এমনকি পুরোনো বন্ধুর থেকেও একটু সতর্ক থাকতে হবে। স্বামী-স্ত্রীর মধ্যে কোনো বিষয়ে মতের অমিল হতে পারে।
কর্কট রাশি
কারও কাছ থেকে ধার নেবেন না। সন্ধ্যার পর নিজেকে খুব সতেজ মনে হবে। পাশের বাড়ির কেউ আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারে। বাবার কাজের দায়িত্ব নিতে হতে পারে। স্ত্রীর প্রতিটি কাজ আজ আপনাকে অনুপ্রাণিত করবে। চারপাশের মানুষদের সঙ্গে আজ ইতিবাচক ব্যবহার করার চেষ্টা করুন।
সিংহ রাশি
আর্থিক দিকে নতুন যোগাযোগ হতে পারে। বিচক্ষণতা খুবই জরুরি। বাড়িতে অতিথি আসবে জানতে পারায় ঘর সাজানোয় সময় ব্যয় হতে পারে। শরীরের চাপ না থাকলেও মানসিক চাপ আজ বেশ ভালোই থাকবে। আর্থিক দিকে একটু বুঝে চলতে হবে। সম্পত্তি নিয়ে কথোপকথন থাকলে আজ তা করতে পারেন। বাইরের খাবার এড়িয়ে চলুন।
কন্যা রাশি
বাড়িতে বিবাহযোগ্য কেউ থাকলে তার বিয়ের আলোচনা হতে পারে। খাওয়ার অভ্যাসে বদল আনুন। খেলাধুলায় বিশেষ সতর্কতা প্রয়োজন। পায়ে চোট আসতে পারে। আর্থিক দিকটা ভালো রয়েছে। কারও কথায় কষ্ট পেলে ঝগড়া হতে পারে। নিজেকে সামলে নিন, না হলে কর্মে ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ভাই বা বোনের কাছ থেকে কোনো বিশেষ সাহায্য পেতে পারেন।
তুলা রাশি
আজ আপনি মিষ্টি কথা বললেও অন্যদের কাছে সেটা তেতো মনে হবে। চাকরির জায়গায় কেউ আপনাকে বদনাম করতে চাইবে, সতর্ক থাকুন। সন্তানের ব্যবহার একটু অসহ্য হয়ে উঠতে পারে, যা আপনাকে চিন্তায় ফেলবে। বিদ্যার্থীরা শিক্ষার দিকে কোনো বড় সুযোগ পেতে পারেন। পুরোনো কোনো রোগ আবার নতুন করে ফিরে আসতে পারে।
বৃশ্চিক রাশি
কর্মক্ষেত্রে সহানুভূতি সরিয়ে রেখে যুক্তিসংগত কথা বলুন। পাড়ার কোনো বিষয়ে কথা বলতে যাওয়াটা উচিত হবে না। বাবার সঙ্গে কোনো স্থানে যেতে হতে পারে। কোনো বান্ধবীর দ্বারা উপকার পাওয়ার আশা রাখতে পারেন। পরিবারে নতুন কোনো কাজের দায়িত্ব বৃদ্ধি পাবে। ব্যবসায় স্ত্রীর সহযোগিতার সঙ্গে এগিয়ে যাবেন।
ধনু রাশি
কোনো কাজের জন্য একটু অর্থের প্রয়োজন হতে পারে। অর্থের জোগান রাখা উচিত। জীবনসঙ্গীর সঙ্গে একটু বেশি করে সময় কাটান, একে অপরকে বোঝার চেষ্টা করুন। পরিবারে নতুন কোনো ব্যক্তির আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। স্ত্রীর আবদার পূরণের জন্য ব্যয় হতে পারে। এ বিষয়ে একটু সাবধান থাকুন। বিবাদ আসতে পারে। মায়ের জন্য ডাক্তারের সঙ্গে বিশেষ আলোচনা করুন।
মকর রাশি
স্ত্রীর জন্য কোনো উপহার নিয়ে বাড়িতে যান। তাতে সম্পর্কের মাধুর্য্য বাড়বে। যেকোনো গুরুত্বপূর্ণ কাজ একটু বিচার-বিবেচনা করে সন্ধ্যার পরে করুন। ব্যবসা ক্ষেত্রে আরও বেশি বেশি বিনিয়োগের চেষ্টা চালিয়ে যান। উচ্চপদস্থ ব্যক্তি কাজের পথ প্রশস্ত করবে। আজ সাহসের সঙ্গে সব কাজে এগিয়ে যান।
কুম্ভ রাশি
অফিসে আজ সকলেই আপনার পক্ষে থাকবে। যার ফলে কোনো অসুবিধা হবে না। বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারবেন। বাড়ির কোনো সমস্যা বড়দের সঙ্গে আলোচনা করে মিটিয়ে নিন। পারিবারিক জীবনে আজ একটু বিরক্তি ভাব আসতে পারে। ওষুধ কিনতে খরচ হতে পারে। বাড়ির অতিথি আসতে পারে।
মীন রাশি
সারা দিনটা ব্যস্ততার মধ্যে কাটবে। এর ফলে সন্ধ্যার পর আপনার খুব ক্লান্তি আসবে। সন্তানের জন্য বেশ কিছু খরচ হতে পারে। আজ নিজের উত্তেজনা বাড়তে দেওয়া যাবে না। গুরুজনদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সেরে ফেলুন। বাড়িতে মাঙ্গলিক কাজের জন্য কথা হতে পারে। আপনার কোনো কথা আজ কাউকে বলতে যাবেন না। নিজের শরীরের প্রতি যত্ন নিন।



