ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শুক্রবার কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৭:৩৪ এএম
রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে, তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে। 

তবে অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।

জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।

কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ। আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৫। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে ১২ রাশির জন্য কী বার্তা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরা হলো—

মেষ রাশি

সাহসিকতা দেখে অনেকেই অবাক হবেন। সঞ্চয়ের দিকে অত্যধিক মন থাকবে এবং সঞ্চয় খুব ভাল হবে। দাম্পত্যজীবনে মধুরতা সৃষ্টি হবে। বহু দিনের আইনি ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। ছোট কোনও ইচ্ছা পূরণ হতে পারে। সামাজিক কাজে যদি যেতেই হয়, তা হলে বুদ্ধির দরজা খোলা রাখতে হবে। পায়ে ব্যথা বাড়তে পারে।

বৃষ রাশি

কারও সঙ্গে মনের কথা ভাগ করে নিতে পারেন, তবে খুব বেশি গোপন কথা বলতে যাবেন না। দাম্পত্য সম্পর্কে বিশেষ সতর্কতা প্রয়োজন। কোনও জটিল কাজ খুব অনায়াসেই করে ফেলতে পারবেন। সন্তানদের নিয়ে পাড়ার লোকের কাছে কোনও বিষয়ে কথা শুনতে হতে পারে। অফিসে কাজের চাপ অনেকটা কম থাকবে, কিন্তু বসের সঙ্গে কোনও আলোচনা করতে হতে পারে।

মিথুন রাশি

বসের কথায় একটু বেশি মনোযোগ দিতে হবে। ছোট কোনও ভুল বড় আকার নিতে পারে। বাড়িতে মনের কথা বলতে গিয়ে অপদস্থ হতে পারেন। সন্ধ্যার পর উত্তেজনা কোনও কারণে বাড়তে পারে, একটু বুঝে চলতে হবে। শ্বশুরবাড়ির প্রতি কোনও কর্তব্য করতে হতে পারে। বাড়িতে কোনও শুভ কাজের জন্য খরচ বাড়তে পারে। মায়ের প্রতি বিশেষ নজর দিতে হবে।

কর্কট রাশি

ধার করার প্রয়োজন পড়তে পারে। পারিবারিক দায়িত্ব চিন্তার কারণ হয়ে উঠবে। সন্ধ্যার পর কোনও সুখবর পেতে পারেন। চোখের সমস্যা থাকলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। ভাই-বোনদের নিয়ে বাড়িতে কোনও মাঙ্গলিক আলোচনা হতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যেতে পারে।

সিংহ রাশি

খেলাধুলায় এতটাই মনোনিবেশ করতে ইচ্ছা করবে যে কর্মে একটু ব্যাঘাত আসবে। বাবার সম্পত্তি নিয়ে আলোচনা করতে যাবেন না। অফিসে কোনও ভুলের কারণে বদনাম হতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটা বেশ অনুকূল। প্রেমের সম্পর্কে যাঁরা রয়েছেন, তাঁদের বিবাহের যোগ দেখা যাচ্ছে। নতুন গাড়ি কেনার প্রস্তাব এই মুহূর্তে না করাই ভাল হবে।

কন্যা রাশি

কেউ ব্যবহারের কোনও জিনিস চেয়ে নিতে পারেন। যার ফলে অসুবিধা হতে পারে। বাড়িতে নতুন সদস্য আসতে পারে। সবুজ শাকসব্জি বেশি পরিমাণে খান। বাড়ির প্রয়োজনীয় জিনিস কেনায় খরচ হতে পারে। বন্ধুরা একটু এড়িয়ে চলবেন। সারা দিন সন্তানের কোনও বিষয় চিন্তায় ফেলতে পারে।

তুলা রাশি

শক্তির প্রাচুর্যতা বাড়বে এবং প্রশংসিত হবেন। সন্তানের চাপ বিরক্তির কারণ হতে পারে। যদিও শেয়ারের পরিস্থিতি ভাল থাকবে, তবে অতিরিক্ত অর্থ বিনিয়োগ করতে হতে পারে। দিনটিকে ব্যবসার কাজে লাগালে খুব লাভবান হবেন। অবসরে ধর্মগ্রন্থ পাঠ করুন, শান্তি পাবেন।

বৃশ্চিক রাশি

আপনার স্ত্রী দলগত কাজগুলিতে সফল হতে সহায়তা করবেন। লোহালক্কড় নিয়ে কাজ করেন যাঁরা, তাঁরা ভাল লাভ করবেন। উচ্চপদে আছেন যাঁরা, তাঁদের বেশি পরিশ্রম করতে হবে। ব্যবসায় কিছু পণ্য ভাল অর্থ নিয়ে আসবে। বিদেশে পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীরা সফল হবেন। রাতের দিকে ছোটখাটো আর্থিক সমস্যা থাকবে।

ধনু রাশি

ব্যবসা পরিবর্তনের মনোভাব অফুরান আনন্দ দেবে। কোনও আর্থিক বিনিয়োগকারীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা প্রবল। আপনার ব্যক্তিত্ব সঙ্গীদের আকর্ষণ করবে। স্ত্রী অজান্তেই এমন কিছু করতে পারেন, যা আনন্দের কারণ হবে। ব্যবসার অংশীদারদের থেকে দূরে থাকা উচিত, কারণ বিবাদের আশঙ্কা আছে।

মকর রাশি

প্রেমে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। সন্তানকে নিয়ে জরুরি সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন। স্ত্রী খুব ভাল উপহার দিতে পারেন। পরিবার অথবা নিকট আত্মীয়ের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন, এটি অবশ্যই ভাল হবে না। কোনও আত্মীয়ের দুঃসময়ের কথা কানে আসতে পারে।

কুম্ভ রাশি

বন্ধুর সঙ্গে সময় কাটাতে পারবেন। তবে তার জন্য একটু খরচ বাড়তে পারে। বিবাহিত জীবন বিবাদ দিয়ে শুরু হবে বলে মনে করা হচ্ছে। যদি ব্যবসায়ী হন তবে ব্যবসা সম্পর্কিত কোনও অভিযোগ শুনতে পাবেন, যা বিচলিত করতে পারে। আজ হঠাৎ জানতে পারবেন যে যাকে আপনি বন্ধু হিসাবে দেখেন, সে আপপনাকে প্রেমের চোখে দেখে।

মীন রাশি

প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। পারিবারিক সুখ বজায় রাখার জন্য একটু খরচ বাড়তে পারে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হবে। বড়দের সম্মান করতে হবে। ব্যবসায় সম্পদের বৃদ্ধি হবে। অংশীদারি ব্যবসায় লাভের হার বেশি হবে। বিলাসবহুল জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। শিল্পীদের কাজে আগের থেকে উন্নতি দেখা দেবে। কর্মস্থানে কিছু বাজে কার্যকলাপ দেখা যাবে।