প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে, তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে।
তবে অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।
জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।
কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ। আজ শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে ১২ রাশির জন্য কী বার্তা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরা হলো—
মেষ রাশি
পরিবারের মানুষের কাছ থেকে এতটাই যত্ন পাবেন, যে মন খুব ভাল হয়ে যাবে। কারও সুপরামর্শে কোনও কাজ খুব ভাল হবে। অফিসে বসের সুনজরে থাকবেন। রাস্তায় কারও সঙ্গে তর্কে যাবেন না। শৌখিনতার কারণে অনেক টাকা খরচ হতে পারে।
বৃষ রাশি
আর্থিক উন্নতিতে স্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। বন্ধুকে কোনও সহায়তা করতে হতে পারে। কোনও পুরনো আইনি কাগজ খুঁজে পেতে পারেন, যার ফলে অনেক উপকার হবে। সন্ধ্যার পর খুব ভিড়ের মাঝখানেও নিজেকে নিঃসঙ্গ মনে হতে পারে। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে। আত্মীয়েরা আপনার জন্য বিশেষ কিছু ভেবে রাখতে পারেন।
মিথুন রাশি
জীবনসঙ্গীর আচরণে আনন্দের সৃষ্টি হবে ঠিকই, তবে খুব বেশি আবেগি হবেন না। আনন্দে ভরা দিন হলেও মনের কোনও কোণে একটা বিষাদ ভাব কাজ করবে। বন্ধুর সহায়তায় কোনও কাজ করতে হতে পারে, তবে যতটা সম্ভব সহায়তা না নিয়ে কাজটা মেটানোর চেষ্টা করুন। কাউকে টাকা ধার দিতে যাবেন না। ঋণের ব্যাপারে কথা বললে ভাল ফল পাবেন।
কর্কট রাশি
পারিবারিক জীবনে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। পুরনো কোনও কথা না টেনে আনাটাই ভাল হবে। সন্তানেরা এমন কোনও কাজ করবে, যে আনন্দ ধরে রাখতে পারবেন না। বাড়িতে কোনও পুজোর কারণে আনন্দ হতে পারে। কর্মক্ষেত্রে নতুন কোনও দায়িত্ব আসতে পারে যা ভবিষ্যতের জন্য লাভদায়ক হতে পারে। কোনও খরচ করার আগে আবেগ নিয়ন্ত্রণে রাখুন।
সিংহ রাশি
পরিবারে পারস্পরিক ভালবাসা সুখ বৃদ্ধি করবে। প্রেমের সম্পর্ক দৃঢ় থাকবে। ব্যবসা সম্প্রসারণের প্রচেষ্টা করা হবে। বিভিন্ন ক্ষেত্রে সুনাম অর্জিত হবে। কাজের ধারাবাহিকতা বজায় রাখা খুব দরকার, কোনও বাধা আসতে পারে। মানসিকতা ঠিক রাখতে পড়াশোনার অভ্যাস বাড়ান। মনোবল তুঙ্গে রাখুন। পেটের ব্যথা অবহেলা করা ঠিক হবে না।
কন্যা রাশি
কাজে কোনও ছোট বাধা আসতে পারে, যা নিজেই অতিক্রম করতে পারবেন। চারপাশে শত্রুরা বিরাজ করবে। বিবাহিত জীবন সুখী করতে চাইলে বাড়িতে সময় দেওয়ার দরকার। ব্যাঙ্কের বিষয়গুলি সঠিক পথে থাকবে। বিভিন্ন কাজে সুফল লাভ করবেন। অতিরিক্ত উপার্জন আপনাকে উত্তেজিত করবে। বড় লক্ষ্যে পা বাড়াতে পারেন। শেয়ার বাজারের ব্যবসার উপর মনোযোগ দিন।
বৃশ্চিক রাশি
অফিসের বিভিন্ন বিষয়ে সতর্কতা বজায় রাখুন। ব্যবসায় অতিরিক্ত লোভ এড়িয়ে চলুন। পিতার শরীরের ব্যাপারে ডাক্তারের সঙ্গে ধারাবাহিকতা বজায় রাখুন। নিয়মিত শরীরচর্চা করুন। সকাল থেকে কাজের পরিস্থিতি মিশ্র থাকতে পারে। মনের মতো কোনও ঘটনা ঘটতে পারে। অসাবধানতা শরীরে আঘাত আনতে পারে।
ধনু রাশি
হাসিমুখে প্রতিটি ব্যবসার সমস্যা পরিচালনা করবেন। কর্ম সম্পর্কিত বিবাদ এড়িয়ে চলুন। পরিবারের দিক থেকে ভাল থাকবেন। যদিও কিছু সন্তান সম্পর্কে অভিযোগ থাকবে। মা-বাবার স্বাস্থ্য ভাল থাকবে। বাইরের খাবার এড়িয়ে চলুন। বাচ্চাদের খেলার সময় ছোটখাটো আঘাত লাগতে পারে।
মকর রাশি
ব্যক্তিগত জীবনে প্রেম নিয়ে বন্ধুদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। অফিসে কার্যভার আপনাকে ব্যস্ত রাখবে। আর্থিক সমৃদ্ধি বিদ্যমান। শেয়ার ইতিবাচক থাকবে, যদি একটু শান্ত থাকেন। অর্থ সম্পর্কিত পরিকল্পনা কাজে আসবে। বুদ্ধিমান লোকের মতো পেশাগত জীবন বজায় রাখুন।
কুম্ভ রাশি
কর্মক্ষেত্রে সময়জ্ঞান বজায় রাখুন। লেখার সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাঁদের দক্ষতা প্রমাণ করার সুযোগ পাবেন। কয়েক জন গুরুজন আপনার আচরণ সম্পর্কে অভিযোগ করবেন। পরিবারের সঙ্গে ছুটি কাটানোর পরিকল্পনা হতে পারে। নতুন কাজগুলো দুপুরের পরে করুন।
মীন রাশি
পরিবারের মধ্যে সম্পত্তি কেনার বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্যও দিনটি বেছে নিতে পারেন। দিনের দ্বিতীয়ার্ধে ধর্মসভায় দান করতে পারেন। অফিসের সমস্ত সমস্যার সমাধান করুন। ব্যবসায় বিনিয়োগগুলো খুব ভাল করে আলোচনা করে করুন। মহিলাদের জন্য ব্যবসা শুরু করার খুব ভাল দিন।

