ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বুধবার কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০৬:৫৯ এএম
রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে, তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে। 

তবে অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।

জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।

কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ।

আজ বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আজকের দিনে ১২ রাশির জন্য কী বার্তা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরা হলো—


মেষ রাশি

এমন কোনও ঘটনা দেখতে পাবেন, যা চিন্তায় ফেলে দেবে। অফিসের কাজে অনিশ্চয়তা ভাব বিরক্ত করতে পারে। আত্মবিশ্বাসের অভাব থাকলেও, এর ফলে কোনও অসুবিধা হবে না। সাংসারিক চাপ থেকে একটু মুক্তি পাবেন। সন্তানের বন্ধুবান্ধবদের উপর কড়া নজর রাখুন। শরীর-স্বাস্থ্য ভাল থাকবে।

বৃষ রাশি

চারপাশের পরিস্থিতির দিকে নজর দিতে গিয়ে কাজে একটু ক্ষতি হয়ে যেতে পারে। পরিবারের মানুষেরা উত্তেজনার মধ্যে ফেলতে পারেন। অন্যের প্রতি সংবেদনশীলতা বেশি না দেখানোই ভাল হবে, আবেগ নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করুন। মুখরোচক খাবার খাওয়ায় রাশ টানতে হবে। কোনও সমস্যা সামনে এলে ভয় না পেয়ে এগিয়ে যান।

মিথুন রাশি

কোনও কাছের মানুষের ব্যবহারে হতাশ হতে পারেন। কথাবার্তা বুঝে বলার চেষ্টা করুন। সামান্য অবসাদ আসলেও, ইতিবাচক মানসিকতা বাড়িয়ে তুলুন। সন্তানের জন্য কোনও কঠিন পরিস্থিতি সামনে আসতে পারে, শক্ত থাকতে হবে। কাজের সূত্রে বাইরে যাওয়ার সুযোগ আসতে পারে। নিয়মের মধ্যে থেকে সব কাজ করতে পারলে দিনটা ভাল যাবে।

কর্কট রাশি

পরিবারের সদস্যদের কেউ একটু অসুস্থ হওয়ার আশঙ্কা। শিল্পীরা ধৈর্য ধরে কাজ করুন। প্রেমের সম্পর্ক মজবুত করতে হবে, না হলে বন্ধুর দ্বারা কোনও সমস্যা আসতে পারে। পারিবারিক দিকটা ঠিক থাকবে। ব্যবসায়িক লোকেরা ব্যবসার সঙ্গে তাল মিলিয়ে চলুন। প্রেমিকার সঙ্গে সম্পর্কে উন্নতি হবে। জামাকাপড় ব্যবসায় খুব লাভ করতে পারবেন। প্রতিযোগিতায় ভাল ফল হবে।

সিংহ রাশি

অপরের মূল্যবোধকে গুরুত্ব না দিলে অপমানিত হতে পারেন। সামাজিক সম্মান বৃদ্ধি হবে। প্রেমে খুব ভাল প্রস্তাব পাবেন। পড়াশোনার লক্ষ্যের দিকে অগ্রসর হবেন। শেয়ারে লাভের শতাংশ ভাল হবে। পিতার সঙ্গে দরকারি আলোচনা হতে পারে। ব্যবসায় সততা বজায় রাখতে খুব বেগ পেতে হবে। পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটবে। দক্ষতায় কর্মস্থানে সুনাম পাবেন।

কন্যা রাশি

সামগ্রিক ভাবে দিনটা খুব ভাল যাবে। ইতিবাচকতায় ভরে থাকবে চারপাশ। সন্ধ্যায় এমন কোনও খবর পাবেন, যা খুবই আনন্দ দেবে। কোনও নামী কর্মস্থান থেকে কাজের সুযোগ আসতে পারে। সামাজিক কোনও কাজের জন্য এলাকায় সুনাম বাড়বে। আপনার অগ্রগতি দেখে অনেকেই হিংসা করবেন। কোনও ধর্মস্থানে বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে।

তুলা রাশি

আপনার উচ্চাকাঙ্ক্ষা অনেক নতুন কিছুর সঙ্গে পরিচয় করাবে এবং উচ্চাকাঙ্ক্ষা পূরণও হবে। সাফল্যের দিক থেকে বেশ এগিয়ে থাকবেন। পারিবারিক দিকে সামান্য মনোমালিন্য থাকলেও, সন্ধ্যার পর সব ঠিক হয়ে যাবে। সন্তানের লেখাপড়ার বিষয়ে খরচ হতে পারে। আপনার হাতে কোনও দামি জিনিস নষ্ট হয়ে যেতে পারে। মাথা ব্যথার জন্য ভোগান্তি হতে পারে।

বৃশ্চিক রাশি

কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। তবে মাথা খুব ঠান্ডা রেখে চলতে হবে। রেস্তোরাঁ ব্যবসায়ীদের জন্য দিনটা খুব ভাল যাবে। কটু কথা বলার আগে বার বার ভাবুন। কাউকে টাকা ধার দিতে যাবেন না। শত্রুরা ক্ষতি করতে চাইবে, তবে তাঁরা সফল হবে না। হোটেল ব্যবসায়ীদের জন্য দিনটা ভাল। অপ্রত্যাশিত ভাবে কোনও যোগাযোগ সামনে আসতে পারে।

ধনু রাশি

কর্মে মন দিতে পারলে খুব ভাল ফলের আশা রাখতে পারেন। অধস্তন কর্মীদের সহযোগিতা করতে হতে পারে। নতুন ব্যবসা করার কথা মনে না আনাই ভাল। বিয়ের কথাবার্তায় বাধা আসতে পারে। কারও কাছে প্রতারিত হতে পারেন, খুব সাবধানে থাকতে হবে। দাঁতের যন্ত্রণায় ভোগান্তি হতে পারে। চার চাকার গাড়ি চালানোয় সাবধানতা প্রয়োজন।

মকর রাশি

প্রাপ্য অর্থ পাওয়া নিয়ে একটু অসুবিধার মুখে পড়তে হতে পারে। মাথা ঠান্ডা রেখে পাওনা আদায় করার চেষ্টা করতে হবে। স্বাস্থ্য ভাল থাকবে, তবে পরিবারের অন্যান্য সমস্যা থাকবে। লেখাপড়ায় মনোযোগ সরে যেতে পারে। মহিলারা কর্মের জন্য চেষ্টা করতে পারেন। ঠান্ডা জাতীয় খাবার থেকে দূরে থাকাই ভাল। প্রতিকূল কোনও পরিস্থিতি সামনে এসে পড়লে শান্ত থেকে পরিস্থিতি সামলান।

কুম্ভ রাশি

সন্তানের জন্য মানসিক চাপ বৃদ্ধি পাবে। নতুন প্রেমের সুযোগ পেতে পারেন । শিল্পীরা আত্মবিশ্বাস বজায় রাখুন। আপনার কোনও কথা বাড়িতে অশান্তির সৃষ্টি করবে। ব্যবসার দিকটা আরও শক্তিশালী হবে। আজকের দিনটি নববিবাহিতদের পারস্পরিক সহযোগিতার জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসবে।

মীন রাশি

বাড়ি নিয়ে কিছুটা চিন্তিত থাকতে পারেন। অতিরিক্ত কাজের জন্য ক্লান্তি অনুভব করতে পারেন। ব্যবসায় মহাজনের সঙ্গে যোগাযোগ করতে দ্বিধা করবেন না। আর্থিক ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন। প্রেমকে পুরোপুরি উপভোগ করার চেষ্টা করুন। সন্তানের উপর বিশেষ মনোযোগ দেওয়া উচিত।