ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শুক্রবার কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৭:০০ এএম
প্রতীকি ছবি

প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে।

তবে অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব, আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।

জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।

কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ। আজ শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে ১২ রাশির জন্য কী বার্তা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরা হলো-

মেষ রাশি

খেলার সঙ্গী উংসাহ নষ্ট করতে পারে। প্রেমের ব্যাপারে বুঝে সিদ্ধান্ত নিন। অফিসে সুনাম যথেষ্ট হবে। ব্যবসায় আর্থিক বিনিয়োগ বুঝে করুন। স্বাস্থ্য ভাল থাকবে। দাম্পত্য সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে ছোট সমস্যাগুলির সমাধান করুন। ব্যবসায় নতুন দায়িত্ব আপনাকে কষ্ট দিতে পারে, দুপুরের পরে স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকতে পারে।

বৃষ রাশি

প্রেমিককে কোনও উপহার দিতে পারেন। স্বামী-স্ত্রী উভয়েরই একে অপরকে সমর্থন করা দরকার। পরিবারের বাইরে কিছু সম্পর্ক ক্ষতিকর বলে মনে হতে পারে। ব্যবসায় ছোটখাটো সমস্যা আসবে। কাজের চাপ বাড়তে পারে। উচপদস্থ ব্যক্তির পরামর্শ নিলে ব্যবসার স্থানে খুব ভাল ফল মেলার সম্ভাবনা। লাভের মুখ দেখতে পাবেন। সন্তানের উন্নতির জন্য খুব আনন্দ হবে।

মিথুন রাশি

সকালে তৃতীয় ব্যক্তির জন্য বৈবাহিকজীবনে সমস্যা আসতে পারে। সর্বদা ধৈর্য সহকারে সকল কাজ করুন। প্রেমের সঙ্গীকে অপরিসীম ভালবাসুন। অর্থ বিনিয়োগ করার সঠিক সময়। সরকারি কর্মচারীরা ভাল কিছু আশা করতে পারেন। অফিসের বাজে কথা থেকে দূরে থাকুন। খারাপ লোকদের কখনওই চারপাশে স্থান দেবেন না।

কর্কট রাশি

ব্যবসায়ীদের ব্যবসা বাড়াবার জন্য দিনটি উপযুক্ত। বিনিয়োগের পরিকল্পনাও বন্ধ রাখুন। অতিরিক্ত ব্যয় করার জন্য সঞ্চয় কম হবে। বিকল্প আয়ের পথগুলি বিবেচনা করুন। ধর্মসভায় অর্থ দান করে আনন্দ পাবেন। কোনও মহিলার সঙ্গে বিবাদ বাড়তে পারে। কোনও বন্ধুর সঙ্গে ব্যবসার সমস্যার নিষ্পত্তি হতে পারে।

সিংহ রাশি

কোনও নতুন চুক্তি গ্রহণ করবার আগে খুব ভাল করে বিচার-বিবেচনা করবেন না হলে আগামী দিনে বিপদে পড়তে পারেন। অতিরিক্ত কাজের চাপ বাড়তে পারে। পুরনো অসুস্থতা থেকে বেরিয়ে আসতে পারবেন। উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের সতর্ক হওয়া দরকার। শিশুর পেটের সমস্যার জন্য ডাক্তারের সঙ্গে পরামর্শ করার প্রয়োজন হবে। ছোটখাটো আঘাত লাগতে পারে।

কন্যা রাশি

সকালে হজমের সমস্যা ঘটতে পারে। যাঁদের খুব জরুরি কাজ রয়েছে, তাঁদের জন্য দিনের শেষের অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায় ছোটখাটো সমস্যা দেখা যাবে, সহকর্মীর সঙ্গে আলোচনা করুন। বাড়ির কোনও বিশেষ কাজ থাকলে মনোনিবেশ করুন। প্রেমের ব্যাপারে অহংকারকে সামনে আসতে দেবেন না। যাঁরা অংশীদারি ব্যবসা করেন, তাঁদের অংশীদার সম্পর্কে সতর্ক থাকতে হবে।

তুলা রাশি

পরীক্ষার্থীরা সুখবর পেতে পারেন। নতুন কোনও বিনিয়োগ শুরু করার জন্য ব্যবসায়ীদের ক্ষেত্রে দিনটি খুব ভাল। খুব বেশি চাপ নেওয়া ভাল হবে না। তেলমশলা দেওয়া খাবারের জন্য হজমের সমস্যা ঘটতে পারে। রাস্তাঘাটে চলার সময় সাবধানতা অবলম্বন করা উচিত। গাড়ি চালানোর সময় সাবধান থাকুন। স্ত্রীরোগের কারণে মহিলাদের কষ্ট বাড়তে পারে।

বৃশ্চিক রাশি

সকালের শুরুতে সংসারে ছোটখাটো সমস্যা আসার আশঙ্কা। প্রেমিকা আপনার কথায় খুশি না-ও হতে পারেন। আজ যে কোনও কাজ খুব ভাল ভাবে পরিচালনা করতে হবে। কর্মক্ষেত্রে বুদ্ধির পরিচয় দেওয়ার দিন। অফিসে আপনাকে নিয়ে আলোচনা কাজের সময় নষ্ট করতে পারে। কোনও ভাল কাজের জন্য বিদেশে যাওয়ার সুযোগ পাবেন। বাবার ব্যাপারে কোনও চিন্তা ও খরচ হতে পারে।

ধনু রাশি

জমি সংক্রান্ত ব্যাপারে বাড়িতে কিছু আলোচনা হতে পারে। পরিবহণ ব্যবসায়ীরা ভাল লাভ দেখতে পাবেন। ব্যবসায় নতুন দায়িত্বগুলি সুনাম বাড়াতে সাহায্য করবে। বাজে খরচ করবেন না। সঞ্চয়ের জন্য দিনটি খুব ভাল। প্রেমের সম্পর্কে একাধিক সমস্যা আসতে পারে, বুদ্ধির সঙ্গে সমাধান করুন। কর্মক্ষেত্রে সম্মান পাবেন।

মকর রাশি

সম্পদ কেনাবেচার জন্য খুব ভাল দিন বলে মনে করা হচ্ছে। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা আসতে পারে। সঠিক ডাক্তারি পরামর্শ গ্রহণ করুন। প্রেমের সম্পর্ক নিয়ে বিবাদ বাড়তে পারে। দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ বিশৃঙ্খলার কারণ হতে পারে। দুপুরের পরে কথাবার্তা নিয়ন্ত্রণে রাখা দরকার। অবিবাহিতেরা বিবাহের প্রস্তাব পেতে পারেন। প্রেমিকের কাছ থেকে কিছু উপহার পেতে পারেন।

কুম্ভ রাশি

প্রেমের সম্পর্কে অশান্তির মুখোমুখি হতে হবে। কোনও বন্ধু প্রেমের বিষয়ে সমস্যা তৈরি করবে। ছোটখাটো পেশাগত ভুল থাকবে। সেটি সমাধানের জন্য কোনও বুদ্ধিমান লোকের পরামর্শ গ্রহণ করুন, আগামী দিনে এই সমস্যা বড় হতে পারে। বাড়িতে কিছু কাজের জন্য আপনাকে অতিরিক্ত খরচ করতে হতে পারে। আইনি কোনও কাজ থাকলে সমাধানের সম্ভাবনা।

মীন রাশি

ব্যবসায় সর্বদা ধৈর্য বজায় রাখুন। কর্মস্থানে কোনও আলোচনা থেকে দূরে থাকুন, নাহলে বিপদ বাড়তে পারে। চাকরিতে বদলি হতে পারে। কেউ ভাল চাকরির সুযোগ দিতে পারেন। শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ দিতে হবে, কারণ সামনের সময় খুব ভাল হবে না। দিনের শেষে ব্যবসায়ীরা আশানুরূপ লাভ দেখতে পাবেন। সন্তানকে একটু চোখে চোখে রাখুন।