ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মঙ্গলবার কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৬:৫৯ এএম

আজ মঙ্গলবার, ২৬ জানুয়ারি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে ১২ রাশির জন্য কী বার্তা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরা হলো—

মেষ রাশি

জীবনে নতুন পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। এমন কারও সঙ্গে দেখা হবে যাঁর ফলে আনন্দের সৃষ্টি হবে। যদি কোনও গোপন পরিকল্পনা থাকে তা সফল হতে পারে। শিক্ষার জন্য বিশেষ শুভ সময় হতে পারে। প্রেমে বিশ্বাস বজায় রাখতে পারলে শান্তি পাবেন। বন্ধুর কোনও উপকার করতে গিয়ে কিছুটা সময় ব্যয় হতে পারে। প্রযুক্তির কাজের সঙ্গে যুক্তদের খুব ভাল সময়। ভ্রমণে আনন্দ পেতে পারেন।

বৃষ রাশি

কাজে সফলতা আনতে গেলে অলসতা ত্যাগ করতে হবে। না হলে কিছু ক্ষতি হতে পারে। কোনো টাকাপয়সা লেনদেন করতে যাবেন না, আর্থিক ক্ষতি হতে পারে। ব্যবহারে মাধুর্য রাখুন। কোনও সুপ্ত ইচ্ছা পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে কেউ সাহায্য করতে পারেন। প্রেমে কোনও সুসংবাদ পাওয়ার সম্ভাবনা। কারও জন্য ভ্রমণে ব্যাঘাত আসতে পারে। সন্তানদের লেখাপড়ায় বড় কোনও সুযোগ আসতে পারে। শরীর ভাল থাকবে।

মিথুন রাশি

খুব সতর্ক ভাবে যানবাহন চালাবেন। কলেজপড়ুয়ারা লেখাপড়ায় উন্নতি করতে পারবেন। প্রেমে সুখের মুহূর্ত খুঁজে পাবেন। জমি সংক্রান্ত বিষয়ে বিশেষ কারও সঙ্গে আলোচনা হতে পারে। দিনের শেষে কাজের চাপ বৃদ্ধি পাবে। আর্থিক উন্নতি এতটাই ভাল হবে যে আনন্দ বৃদ্ধি পাবে। মনোহারি দ্রব্য কিনতে হতে পারে। ভাগ্য অনুকূল দেখা যাচ্ছে সব দিক থেকেই, তবুও একটু সংযত থাকতে হবে।

কর্কট রাশি

কর্মে সাফল্য আসবে। মন স্থির করার জন্য ধার্মিক স্থানে ভ্রমণ করার ইচ্ছা থাকবে। ছোটদের প্রতি ভালবাসা প্রকাশ করতে ইচ্ছা করবে। খুব বেশি উত্তেজিত হবেন না। সামাজিক কাজে আপনাকে যেতে হতে পারে। বাড়িতে অতিথি আসার ফলে বিশেষ আনন্দের মুহূর্ত সৃষ্টি হবে। প্রেমে উষ্ণতা থাকবে। সন্তানদের নিয়ে একটু চিন্তা বাড়তে পারে।

সিংহ রাশি

বাড়ি তৈরির কাজে খরচ হতে পারে। নতুন বাড়ির কোনও জিনিস কেনাকাটা করতে হতে পারে। ইতিবাচক মনোভাব বজায় রাখতে পারলে কর্মক্ষেত্রে দ্বিগুণ লাভ করতে পারবেন। স্ত্রীকে আনন্দ দেওয়ার জন্য কিছু উপহার দিতে ইচ্ছা করবে। নিম্নতর বিদ্যার শিক্ষার্থীদের ক্ষেত্রে দিনটা খুব একটা ভাল নয়। বন্ধুর জন্য কোথাও বিপদে পড়ার আশঙ্কা রয়েছে, তাই খুব বুঝে চলুন।

কন্যা রাশি

লেখাপড়ার সঙ্গে যুক্তেরা একটু চঞ্চল থাকবেন। তবে লেখাপড়ার দিকেও মনোযোগ দিতে হবে। দাম্পত্যজীবনে সুখময় সম্পর্ক দেখা যাবে, যদি নিজের ব্যবহার মধুর রাখতে পারেন। খরচ করার ইচ্ছা প্রবল থাকলেও তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে চাপ একটু থাকবে। নিজের পরিশ্রম দিয়ে তা মিটিয়ে নিতে হবে।

তুলা রাশি

পরিবারের মানুষজনদের সঙ্গে একটু মনোমালিন্য হলেও হতে পারে। তবে দিনের শেষের দিকে সেটা কেটে যাবে। পেশা সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি উপযুক্ত। সন্তানদের সঙ্গে খুব বুঝে চলুন, তাদের সিদ্ধান্তকে বিশেষ ভাবে প্রাধান্য দিন। কোনও বিষয়ে অশান্তিতে থাকলে ধ্যানের মাধ্যমে নিজেকে শান্ত করতে পারেন। প্রেমের জন্য আজকের দিনটা খুবই ভাল দেখা যাচ্ছে। আর্থিক দিকটাও বেশ ভাল থাকবে।

বৃশ্চিক রাশি

স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তা থাকবে না। তবে শরীরের দিকে একটু নজর দেওয়া প্রয়োজন। আজকের দিনটা বেশ আনন্দের সঙ্গে কাটতে চলেছে। বিশেষ করে বাড়ির বড়দের শরীরের দিকে নজর দিন। কর্মক্ষেত্রে শক্তিশালী কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন, খুব সতর্ক থাকুন। সংসারের বিশেষ কাজে খরচ বৃদ্ধি পেতে পারে। ভাই-বোনেরা আপনার কাছ থেকে কিছু আশা করতে পারেন। তাঁদের নিরাশ করবেন না। ভাগ্য সহায়ক হবে, তবে নিজের প্রচেষ্টা সঠিক ভাবে চালিয়ে যেতে হবে। অলসতা থাকলে অর্থের ক্ষতি হতে পারে। প্রতিবেশীর সাহায্য নিতে হতে পারে।

ধনু রাশি

পুরনো পাওনা আদায়ের চেষ্টা করতে পারেন। সন্তানের লেখাপড়ায় খুব বেশি মনোযোগ দেখতে পারবেন। ভাল কাজের জন্য সন্তানকে উৎসাহ দিতে হতে পারে। ব্যবসায় নিজের কাছের কোনও মানুষের সহায়তা পেতে পারেন। সঞ্চয় বৃদ্ধির জন্য খরচে রাশ টানতে হবে। অল্প শরীর খারাপ লাগলেই খুব দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। কোনও আত্মীয়ের সঙ্গে হঠাৎ দেখা হয়ে যেতে পারে। কেউ সাহায্য চাইতে পারে। ধর্মস্থানে ভ্রমণ হতে পারে।

মকর রাশি

নিজের সম্মানের জন্য লড়াই করতে হতে পারে। শত্রুরা কেউ গুরুত্বপূর্ণ কোনও কাজে ব্যাঘাত ঘটাতে পারেন। নতুন কোনও কাজের সুযোগ আসলে তা হাতছাড়া করবেন না। শিক্ষকতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কোনও উন্নতির সুযোগ আসতে পারে। অপ্রত্যাশিত অর্থ লাভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের দিকে বেশি না এগোনোই ভাল হবে, হতাশ হতে পারেন। রাস্তায় চলাফেরা করার সময় চোখ-কান খোলা রেখে চলুন। শরীর নিয়ে সমস্যা থাকলেও খুব বেশি ভুগবেন না।

কুম্ভ রাশি

কাজে মনোযোগ বৃদ্ধি করুন। অন্যথায় ক্ষতি হতে পারে। প্রেমে ভুল বোঝাবুঝি থাকলে তা মিটিয়ে নিয়ে এগিয়ে যেতে পারবেন। কারও সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না, রাগ থেকে নিজেকে সংযত রাখুন। রাজনৈতিক কাজের সুযোগ আসলে, এগিয়ে যান। চিন্তাভাবনা বেশি করলে শরীরের ক্ষতি হতে পারে। সারা দিন যেমনই কাটুক না কেন, আশা ছাড়বেন না। সৎ মানুষের সঙ্গে থাকতে ইচ্ছা করবে।

মীন রাশি

অন্যের কাজ করতে গিয়ে নিজের কাজের ক্ষতি হয়ে যেতে পারে। সাহায্য করতে গিয়ে বদনাম পেতে পারেন। আর্থিক কোনও সমস্যা থাকলে তা অনেকাংশে কমে যাবে। প্রেমের সম্পর্কে উত্থান-পতন ঘটতে পারে। কোনও আত্মীয়ের জন্য কিছু খরচ হতে পারে। সন্তানের কোনও বিষয়ে গর্ব হবে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক এতটাই মধুর হবে যে আনন্দ বাড়বে। মায়ের কোনও কথায় আনন্দ বৃদ্ধি পাবে।