× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১০:১৭ এএম

রোজার প্রথম দিনে কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১০:১৭ এএম

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে, তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে।

অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।

জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।

কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ।

আজ বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে ১২ রাশির জন্য কী বার্তা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরা হলো—

মেষ রাশি

আজ প্রিয়জনের সঙ্গে মতভেদ বাড়বে মেষ রাশির জাতকদের। আয় ভালো হলেও সঞ্চয় কমবে। প্রতিরক্ষা বা প্রশাসনিক ক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। গুরুজনের চিকিৎসা-সংক্রান্ত কারণে খরচ বাড়বে। খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা রয়েছে।

বৃষ রাশি

আজ কাজে গাফিলতি আসতে পারে। ব্যবসা মাঝারি চলবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ বাড়বে বৃষ রাশির জাতকদের। ঠান্ডা লেগে সমস্যায় পড়তে পারেন। কর্মসূত্রে ভ্রমণ হতে পারে। বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে।

মিথুন রাশি

আইনি সমস্যা হতে পারে। বিমা বা উত্তরাধিকার সূত্রে অর্থলাভের সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষায় বাধার মুখে পড়তে পারেন। গলার সমস্যায় কষ্ট পেতে পারেন। কমিশনভিত্তিক কাজে লাভবান হতে পারেন। আজ ঝুঁকিবহুল কাজ থেকে বিরত থাকুন। নতুন সম্পর্কে জড়াতে পারেন।

কর্কট রাশি

সবাইকে সহজে বিশ্বাস করলে ঠকতে হতে পারে। দাম্পত্য অশান্তি চরমে উঠবে। সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে। গাড়ি কিনতে পারেন। আধ্যাত্মিক ক্ষেত্রে মনোযোগ বাড়বে। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। নতুন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন।

সিংহ রাশি

ব্যবসায় লোকসানের আশঙ্কা রয়েছে। প্রতিযোগিতামূলক পরিস্থিতি এড়িয়ে চলুন। পরিকল্পনা করে কাজ করলে সুফল পেতে পারেন। কাছাকাছি ভ্রমণ হতে পারে। চিকিৎসা-সংক্রান্ত কারণে অর্থ ব্যয় বাড়তে পারে। আজ নতুন কোনো উদ্যোগ শুরু না করাই শ্রেয়। দাম্পত্যে তিক্ততা বাড়বে।

কন্যা রাশি

আজ কর্মক্ষেত্রে ষড়যন্ত্রের শিকার হতে পারেন। ঋণ দেওয়া থেকে বিরত থাকুন। শরীর-স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে। ব্যবসায় আচমকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তীর্থযাত্রার যোগ আছে। আত্মীয়স্বজনের সঙ্গে সদ্ভাব বাড়বে। জীবনসঙ্গীর স্বাস্থ্যে উন্নতির সম্ভাবনা থাকছে।

তুলা রাশি

জলবাহিত রোগের আশঙ্কা রয়েছে। উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তি বা সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। কৌশলে পারিবারিক সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। প্রতিবেশী বা সহকর্মীর সঙ্গে সমস্যা বাড়তে পারে। গোপন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন।

বৃশ্চিক রাশি

আজ তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে বিপদে পড়তে পারেন। শরীরের নিম্নাঙ্গে আঘাতপ্রাপ্তি বা রক্তপাতের আশঙ্কা থাকছে। ঋণ-সংক্রান্ত জটিলতা বাড়তে পারে। ভাইবোনের সঙ্গে সম্পর্কের অবনতি হবে। উচ্চশিক্ষায় বাধার মুখে পড়বেন। গুরুজনের সঙ্গে মতভেদ হওয়ার আশঙ্কা।

ধনু রাশি

আজ ভ্রমণে গিয়ে বিপদে পড়তে পারেন। নতুন ব্যবসায়িক সংযোগ স্থাপন হতে পারে। সম্পত্তি-সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদ মিটতে পারে। কাছের কোনো বন্ধুর দ্বারা প্রতারিত হতে পারেন। গুরুজনের স্বাস্থ্যহানির কারণে অর্থ ব্যয় হতে পারে। তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্তদের নতুন কাজের সুযোগ আসতে পারে।

মকর রাশি

আজ নতুন কোনো সম্পর্কের সূচনা হতে পারে। কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো হবে। বিয়ের সম্বন্ধ আসতে পারে। সপরিবারে ভ্রমণ হতে পারে। আইনি জটিলতার সমাধান হবে। ব্যবসায় মুনাফা বাড়বে।

কুম্ভ রাশি

আজ মানসিক দুশ্চিন্তা ও বিভ্রান্তি বাড়বে। বড় আর্থিক বিনিয়োগ থেকে বিরত থাকুন। ব্যবসা লাভজনক থাকবে। নতুন কর্মলাভের সুখবর পেতে পারেন। আয়ের তুলনায় ব্যয় বাড়বে। তীর্থ ভ্রমণের যোগ আছে। আত্মীয়স্বজন আপনার সুনামহানির চেষ্টা করবেন।

মীন রাশি

প্রেমের সম্পর্কে বিচ্ছেদ আসতে পারে। বাধাবিঘ্নের মধ্যে সাফল্য আসবে। বিশেষ বন্ধুর দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। বড় ভাইবোনের থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। অপ্রয়োজনীয় খাতে খরচ বাড়তে পারে। বিদেশ ভ্রমণে সমস্যার সম্মুখীন হতে পারেন।

রূপালী বাংলাদেশ

Link copied!