ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রোববার কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০৪:০৬ এএম
ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে, তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে।

অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।

জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।

কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ।

আজ রোববার, ১৭ মে ২০২৬। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে ১২ রাশির জন্য কী বার্তা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরা হল—

মেষ রাশি

আজ রক্তপাতের সম্ভাবনা রয়েছে। আর্থিক স্থিতি ভালো থাকবে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। গুরুত্বপূর্ণ বিষয়ে কোনও ভুল উপদেশ পেতে পারেন। সতর্কতার সঙ্গে সব দিক বিচার করে তবেই আর্থিক লেনদেন করুন। চিকিৎসা খাতে অর্থ ব্যয় হতে পারে।

বৃষ রাশি

আজ ব্যবসা-বাণিজ্যে অংশীদারের সঙ্গে আইনি সমস্যা হতে পারে। বন্ধুর থেকে ক্ষতির আশঙ্কা রয়েছে। পছন্দমতো চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাতের সমস্যায় কষ্ট পেতে পারেন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করলেও সফল হওয়ার সম্ভাবনা কম। কোনও রকম আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন।

মিথুন রাশি

ন্যায্য প্রাপ্তিতে দেরি হতে পারে। বিবেচনাহীন সিদ্ধান্তে আর্থিক ক্ষতি হতে পারে। নতুন বাড়ি কেনার সুযোগ আসতে পারে। হাড়ে আঘাত পেতে পারেন। বাবার স্বাস্থ্যহানির কারণে খরচ বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ বাড়তে পারে। প্রেমের সম্পর্কে জড়ানের ইঙ্গিত রয়েছে।
কর্কট রাশি

কর্কট রাশি

আজ উপযুক্ত কাজকে নির্বাচন করতে হবে। জলবাহিত রোগে আক্রান্ত হতে পারেন। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে জয় লাভের আশা রয়েছে। ব্যবসা সংক্রান্ত কারণে সাময়িক বিচলিত হতে পারেন। কাছাকাছি স্থানে ভ্রমণযোগ রয়েছে। আজ সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে। সরকারি কর্মক্ষেত্রে বাধা আসার ইঙ্গিত রয়েছে।

সিংহ রাশি

স্বনির্ভর প্রকল্পে লভ্যাংশ বাড়বে। জলবাহিত সংক্রামক রোগে আক্রান্ত হতে পারেন। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে অনুকূল ফল লাভের আশা রয়েছে। রাজনৈতিক বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। নতুন বাড়ি তৈরির প্রস্তুতি পর্ব শুরু হতে পারে। কর্মক্ষেত্রে আইনি জটিলতা আসার সম্ভাবনা রয়েছে।

কন্যা রাশি

আজ দাম্পত্যে মতভেদ বাড়বে। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে বিড়ম্বনায় পড়তে পারেন। সমাজের উচ্চস্তরের মানুষের থেকে সহযোগিতা পেতে পারেন। বন্ধুর সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা আছে। নতুন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। ব্যবসায় চুরির আশঙ্কা থাকছে।

তুলা রাশি

আজ এলার্জির সমস্যায় কষ্ট পেতে পারেন তুলা রাশির জাতকরা। কর্মক্ষেত্রে বাকসংযম রাখুন, অন্যথায় শত্রুতা বাড়বে। উচ্চশিক্ষায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে। খেলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সমস্যার সম্মুখীন হতে পারেন। অস্ত্রের আঘাত বা রক্তপাতের আশঙ্কা রয়েছে।

বৃশ্চিক রাশি

আজ পড়াশোনায় অমনোযোগ বাড়বে। মানসিক অবসাদ বাড়তে পারে। দৈনন্দিন কাজের চাপ বাড়বে। দীর্ঘদিনের কোনও পরিকল্পনা আজ সফল হতে চলেছে। প্রেমের সম্পর্কে জটিলতা বাড়তে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ঋণ দেওয়া থেকে বিরত থাকুন বৃশ্চিক রাশির জাতকরা।

ধনু রাশি

মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে। কর্মসূত্রে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে। বাবা-মায়ের স্বাস্থ্যে উন্নতির যোগ আছে। নতুন ব্যবসার উদ্যোগ শুরু করতে পারেন। আটকে থাকা ঋণ মঞ্জুর হতে পারে। একাধিক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।

মকর রাশি

আজ ভ্রমণে গিয়ে বিপদে পড়তে পারেন। ছোট ভাই-বোনের থেকে ক্ষতির আশঙ্কা রয়েছে। সম্পর্কে সন্দেহের বশে সমস্যা বাড়তে পারে। পুরোনো কোনও যোগাযোগের মাধ্যমে আজ ব্যবসায় সুবিধা হতে পারে। অযোগ্য ব্যক্তিকে ধার দিলে সমস্যায় পড়তে পারেন।

কুম্ভ রাশি

আজ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। যানবাহন থেকে বিপদের আশঙ্কা রয়েছে। গুরুপাক খাওয়া-দাওয়ায় শারীরিক অসুস্থতার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক ব্যক্তির নাম-যশ বৃদ্ধি পাবে। ছোট ভ্রমণের ইঙ্গিত রয়েছে। অংশীদারি ব্যবসায় লোকসান হতে পারে। ভাই-বোনের শারীরিক অবস্থার অবনতি হতে পারে।

মীন রাশি

হঠকারিতায় কোনও সিদ্ধান্ত নিলে লোকসান হবে। কোনও অচেনা ব্যক্তির সাহায্য পেতে পারেন। জ্ঞাতিশত্রুতা বাড়তে পারে। গোপন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। আয়-ব্যয়ের ভারসাম্য রাখা আজ কঠিন হবে। কর্মক্ষেত্রে পদোন্নতির আশা রয়েছে।