প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে।
তবে অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব, আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।
জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।
কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ। আজ বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে ১২ রাশির জন্য কী বার্তা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরা হলো-
মেষ রাশি
দীর্ঘ দিনের অর্থসমস্যার অবসান ঘটবে। কেউ সাহায্য চাইলে না বলবেন না। মামাবাড়ির কারও কাছ থেকে কোনও বড় ধরনের উপকার পেতে পারেন। সময়ের কাজ সময়ে শেষ করার চেষ্টা করুন। সন্তানেরা এমন কাজ করবে, যার ফলে অশান্তি হবে। বদহজমের সমস্যায় ভোগান্তি হতে পারে।
বৃষ রাশি
সন্তানদের অর্থ খরচ নিয়ে খুবই চিন্তিত থাকবেন। কর্ম নিয়ে কোনও চিন্তা না থাকলেও, কর্মে অমনোযোগী হলে চলবে না। ব্যবসায় কেউ ঠকাতে পারে। মানুষ চেনার ক্ষমতার কারণে ভাল উপকার পাবেন। মা-বাবাকে নিয়ে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হতে পারে। ব্যাঙ্কের কাজ থাকলে তা দ্রুত মিটিয়ে নিন।
মিথুন রাশি
সামঞ্জস্যপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ কাজ আজ মিটিয়ে নিতে পারেন। মনের উপর খারাপ প্রভাব বেশি থাকবে। খরচ বেশি হওয়ায় পরিবারের মানুষের ক্রোধের শিকার হতে পারেন। কর্মক্ষেত্রে দক্ষতা প্রমাণ করতে হতে পারে। কোনও বিষয়ে ডাক্তারি পরামর্শ নিতে হতে পারে। খাওয়ার লোভ সংবরণ করতে হবে।
কর্কট রাশি
বাড়ির মানুষের মন বোঝার চেষ্টা করতে হবে। না হলে অশান্তি চূড়ান্তে পৌঁছোবে। বাড়ির বৈদ্যুতিন জিনিসের যত্ন নিন, খারাপ হতে পারে। মাথা যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। মনের মতো জায়গায় ঘুরতে যেতে ইচ্ছা করবে। ঠান্ডা পানীয় থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে। সারা দিন ক্লান্তি ভাব থাকবে, যার ফলে কর্মে ব্যাঘাত আসতে পারে।
সিংহ রাশি
অর্থ হোক বা যে কোনও জিনিসের দায়িত্ব কারও হাতে দেবেন না। স্ত্রীর সঙ্গে খুব ভাল সময় কাটবে। আত্মবিশ্বাস ভাল থাকলেও, কর্ম নিয়ে ভয় কাজ করবে। বই পড়তে খুব ইচ্ছা করবে। যেচে কারও উপকার করতে গেলে বিপদে পড়তে হবে। বাইরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। শরীর নিয়ে একটু চিন্তা থাকবে।
কন্যা রাশি
শুভ কোনও খবর আসতে চলেছে। কোনও কাজে দ্বিধা রাখবেন না। শত্রুরা ক্ষতি করতে পারে। অপ্রয়োজনীয় ব্যাপারে বেশি মাথা ঘামাতে যাবেন না। শৈশবকালের কথা মনে পড়তে পারে। জীবনে যা আশা করেননি, তাই হতে পারে। সন্তানদের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকতে হবে।
তুলা রাশি
প্রত্যেকটা সিদ্ধান্ত খুবই চিন্তাভাবনা করে নেওয়া উচিত হবে। কোনও চেনা শত্রু ক্ষতি করতে চাইতে পারেন। কোনও শখের জিনিস কাউকে দেওয়াতে মনখারাপ হতে পারে। ভবিষ্যতের কথা মাথায় রেখে কম খরচ করবেন। পরিচালক হিসাবে খুব ভাল কাজ করতে পারবেন। বুদ্ধির জোরে সব জায়গায় উন্নতি।
বৃশ্চিক রাশি
অফিসের কাজে সারা দিন অতিরিক্ত ব্যস্ত থাকতে হবে। তবে সন্ধ্যার পর একটা শান্তির অনুভূতি মনে কাজ করবে। বাড়ির যে কোনও গুরুত্বপূর্ণ কাজ যদি করতে হয়, তবে অবশ্যই স্ত্রীর সঙ্গে আলোচনা করুন। বাবা কটু কথা বলতে পারেন, মাথা ঠান্ডা রাখুন। কেউ দামি জিনিসের কোনও দায়িত্ব দিলে, নেবেন না। অর্থের দিকটা বেশ ভাল রয়েছে।
ধনু রাশি
টাকা বিনিময়ের কোনও কথা উঠলে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিতে যাবেন না। কারও প্রতি দয়ালু মনোভাব প্রকাশ করতে হবে। সন্তান কিছু আবদার করলে তা দ্রুত মেনে নেবেন না। রান্নায় খুঁত নিয়ে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। জমানো কোনও টাকা ফেরত পেতে পারেন। বাড়িতে কোনও মাঙ্গলিক কাজ করার ইচ্ছা জাগতে পারে।
মকর রাশি
কাউকে পরামর্শ দিতে হতে পারে। এতে সঠিক বুদ্ধি কাজে লাগান। খুব বেশি পরিমাণে জল পান করুন। শরীরের যত্ন নিন, দিনের শেষে ক্লান্তি ভাব আসতে পারে। ধার দেওয়া অর্থ ফেরত চাওয়ায় অশান্তি হতে পারে। কর্মচারীর সঙ্গে যতটা আন্তরিক হবেন, ব্যবসায় ততটাই লাভ দেখতে পাবেন। অযাচিত অতিথি এসে পড়তে পারে।
কুম্ভ রাশি
বাড়ি-অফিস যেখানেই হোক সুখ-শান্তি বজায় রাখতে হলে সম্পূর্ণ ধৈর্য ধরে থাকতে হবে। কারও সঙ্গে বিশেষ করে খুব কম দিনের বন্ধু যিনি, তাঁর সঙ্গে বাইরে কোথাও যাবেন না।অফিসে বেতন নিয়ে কোনও প্রকার আলোচনা হতে পারে। শরীরের দিকে নজর না দিলে কোনও সমস্যা আসতে পারে। মায়ের শারীরিক উন্নতি লক্ষ করতে পারা যাবে।
মীন রাশি
কারও কাছে অবহেলিত হলেও শান্ত থেকে মৃদু স্বরে তাঁর উত্তর দিন। কোনও তীর্থস্থানে বেড়িয়ে আসুন। বাড়িতে বেশ দামি কোনও জিনিস কেনার ফলে খরচ বৃদ্ধি পেতে পারে। বাড়ির খাবার একেবারেই ভাল লাগবে না। অবিবাহিতদের বিবাহের কোনও খবর আসতে পারে। সহজ কাজকেও কঠিন বলে মনে হবে। সহকর্মীরা খুবই সাহায্য করবে।



