× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১১:৫৯ এএম

ভালোবাসা সপ্তাহের তৃতীয় দিন চকোলেট ডে

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১১:৫৯ এএম

প্রিয়জনকে চকোলেট উপহার দিলে ভালোবাসার সম্পর্ক আরও মধুর হয়।  ছবি : সংগৃহীত

প্রিয়জনকে চকোলেট উপহার দিলে ভালোবাসার সম্পর্ক আরও মধুর হয়। ছবি : সংগৃহীত

ভালোবাসার সপ্তাহে রোজ ডে ও প্রপোজ ডের পর সোমবার (৯ ফেব্রুয়ারি) পালিত হচ্ছে চকোলেট ডে। এই দিনে প্রিয়জনকে চকোলেট উপহার দিয়ে ভালোবাসার সম্পর্ক আরও মধুর ও মজবুত করা যায়। তরুণ-তরুণীরা পশ্চিমা দেশের প্রথার সঙ্গে তাল মিলিয়ে এ দিনটি আনন্দের সঙ্গে উদযাপন করে থাকলেও ঐতিহাসিকভাবে এর সঠিক উৎস বা প্রথার নির্ভরযোগ্য ব্যাখ্যা নেই।

গবেষণা অনুযায়ী, ‘চকোলেট’ শব্দের উৎপত্তি স্প্যানিশ ভাষা থেকে। ধারণা করা হয়, এটি এসেছে অ্যাজটেকদের নাহুয়াতি ভাষার chocolatal শব্দ থেকে। এখানে xococ অর্থ তেঁতো বা টক এবং atl অর্থ তরল বা পানীয়। মায়া সভ্যতার সময় প্রথম চকোলেট পানীয় হিসেবে ব্যবহৃত হতো। পরে অ্যাজটেকরা মায়াদের কাছ থেকে চকোলেটের ব্যবহার শিখে নেয়। অ্যাজটেকদের বিশ্বাস, কোয়েটজালকটল দেবতা কোকো গাছ পৃথিবীতে এনেছিলেন এবং এর ফল খেলে সাম্রাজ্য ও ক্ষমতা জয় করা যায়।

আজকের দিনে ঘরে বসে চটপট চকোলেট বানিয়ে প্রিয়জনের মন জেতা যায়।

সহজ রেসিপি নিম্নরূপ—

যা লাগবে : আধ কাপ কোকো পাউডার, দুই টেবিল চামচ মাখন, এক টেবিল চামচ সাদা তেল, তিন টেবিল চামচ মধু, খুব অল্প নুন।


 
যেভাবে তৈরি করবেন : বড় একটি পাত্রে প্রত্যেকটি উপাদান মিশিয়ে নিন। ভালো করে নাড়াতে থাকুন। যাতে সব উপদান ভালো করে মিশে যায়। লক্ষ্য রাখুন এ মিশ্রণ যেন বেশি পাতলা না হয়। যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা ইচ্ছে করলে একটু বেশি পরিমাণ মধু এই মিশ্রণে দিতে পারেন। মিশ্রণ ঘন হয়ে এলে চকোলেটের শেপ দিতে হবে। এক্ষেত্রে চকোলেটবারের মতো তৈরি না করে চকোলেট বলও তৈরি করতে পারেন।

রূপালী বাংলাদেশ

Link copied!