ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কী ঘটেছিল ইতিহাসের আজকের এই দিনে

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৯:৩৮ এএম
রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

প্রবাদে আছে—‘সময় ও স্রোত’ কারো জন্য অপেক্ষা করে না। সাধারণভাবে বলা যায়, আজ যা বর্তমান, আগামীকালের জন্য তা-ই ইতিহাস। আর এ সময়ের ধারাবাহিকতায় প্রতিনিয়ত ঘটে চলে নানা গুরুত্বপূর্ণ ঘটনা। সব ঘটনা ইতিহাসে স্থান পায় না। তবে যেগুলো মানবসভ্যতার গতিপথে প্রভাব ফেলে, সেগুলো ইতিহাসে চিহ্নিত হয়ে থাকে।

ইতিহাস আমাদের পথ দেখায়। অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলাই ইতিহাসচর্চার মূল উদ্দেশ্য। সে জন্যই অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা জরুরি।

বুধবার, ১১ মার্চ ২০২৬। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৩৯৯ - তৈমুর লং সিন্ধু নদ অতিক্রম করে ভারতে আসেন।
১৫০২ - পার্সিয়ার শাহ প্রথম ইসমাইলের অভিষেক হয়।
১৭০২ - প্রথম ইংরেজি দৈনিক পত্রিকা দ্য কোরান্ট প্রকাশ হয়।
১৭৮৪ - মহিশুরে টিপু সুলতানের সঙ্গে ইংরেজদের শান্তিচুক্তি স্বাক্ষরিত।
১৭৯৫ - কুর্দলার যুদ্ধে মারাঠাদের কাছে মোগল বাহিনী পরাজিত হয়।
১৮১২ - মার্শাম্যানের কলকাতার ছাপাখানা অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়।
১৮২৩ - যুক্তরাষ্ট্রে প্রথম সাধারণ স্কুল চালু হয়।
১৯১১ - রোকেয়া সাখাওয়াত হোসেন তার পরলোকগত স্বামীর নামে সাখাওয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করেন।
১৯১৭ - ব্রিটিশ বাহিনীর বাগদাদ দখল।
১৯১৮ - মস্কো বিপ্লবী রাশিয়ার রাজধানী হয়।
১৯২০ - আমির ফয়সলের নিজেকে সিরিয়ার রাজা ঘোষণা করেন।
১৯৩৫ - ব্যাংক অব কানাডা চালু হয়।
১৯৩৮ - জার্মান বাহিনী অস্ট্রিয়ায় অনুপ্রবেশ করে।
১৯৪০ - যুদ্ধ পরিস্থিতিতে ব্রিটেনে মাংসের রেশন চালু হয়।
১৯৪৮ - পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে সরকারি ভাষার মর্যাদা না দেওয়ায় পূর্ব বাংলায় সাধারণ ধর্মঘট পালিত। পুলিশ ৬৯ জনকে গ্রেপ্তার করে।
১৯৪৯ - বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্ব বাংলায় রাষ্ট্রভাষা দিবস পালিত।
১৯৪৯ - দৈনিক পাকিস্তান অবজারভার (পরে বাংলাদেশ অবজারভার) প্রকাশ হয়।
১৯৬৬ - ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্নো সেনাবাহিনীর জেনারেল সুহার্তোর কাছে ব্যাপক ক্ষমতা অর্পণে বাধ্য হন। পরে সুকর্নোকে সরিয়ে সুহার্তো নিজেই প্রেসিডেন্ট হন।
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় গ্রিস।
১৯৭৪ - সিসিলির এটনা গিরিশৃঙ্গে অগ্ন্যুৎপাত ঘটে।
১৯৭৭ - মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা করায় ব্রাজিল যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ২৫ বছরের সামরিক চুক্তি বাতিল করে।
১৯৭৯ - সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন বা সেন্টো থেকে ইরান নিজের নাম প্রত্যাহার করে নেয়।
১৯৯০ - লিথুয়ানিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে।
১৯৯২ - পাঞ্জাবে শিখ জঙ্গিদের হাতে ১৭ হিন্দু শ্রমিক নিহত।
১৯৯৪ - এদুয়ার্দো ফ্রেই চিলির প্রেসিডেন্ট নির্বাচিত।
১৯৯৯ - ‘ইনফোসিস’ প্রথম ভারতীয় তথ্যপ্রযুক্তি কোম্পানি হিসেবে নাসডাক স্টক মার্কেট অন্তর্ভুক্ত হয়।
২০০০ - ইউক্রেনে কয়লা খনিতে বিস্ফোরণে ৮১ শ্রমিক নিহত।
২০০৪ - স্পেনের রাজধানী মাদ্রিদে তিনটি স্টেশনে ১০টি বোমা বিস্ফোরণে ১৯১ জন নিহত এবং দুই হাজারের বেশি আহত হয়।
২০১৫ - মার্কিন-কিউবা সরাসরি টেলিযোগাযোগ প্রতিষ্ঠিত ৷
২০২৪ - ভারতে দেশজুড়ে নাগরিকত্ব (সংশোধন) আইন, ২০১৯ সংক্ষেপে সিএএ বিজ্ঞপ্তি জারির মাধ্যমে লাগু হলো।

জন্ম

১৭৮৭ - রুশ জেনারেল আইজাক নবোকভ।
১৮০৭ - ফরাসি চিত্রশিল্পী লুই বুলাঝেঁ।
১৮৪০ - দার্শনিক, গণিতজ্ঞ ও বাংলা শর্টহ্যান্ড লিপির উদ্ভাবক দ্বিজেন্দ্রনাথ ঠাকুর।
১৯১৫ - বিজয় হাজারে, ভারতীয় ক্রিকেটার।
১৯১৮ - শিশুসাহিত্যিক ও আকাশবাণীর ঘোষিকা ইন্দিরা দেবী।
১৯৩৭ - ভারতীয় বাঙালি নারী কবি বিজয়া মুখোপাধ্যায়।
১৯৩৯ - সাহিত‍্যিক বাণী বসু।

মৃত্যু

১৭৫৯ - ইংরেজ জেনারেল জন ফোর্বস।
১৮০৯ - ইংরেজ নাট্যকার ও কবি হান্না কাউলি।
১৮৭৩- শের আলী, ভারতের ইংরেজ গভর্নর জেনারেল তথা বড়লাটকে হত্যা করেছিলেন।
১৮৯৪ - রাজকৃষ্ণ রায়, বিশিষ্ট নাট্যকার ও ঔপন্যাসিক।
১৯১৯ - ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, বিখ্যাত বাঙালি কৌতুক লেখক।
১৯৩১ - জার্মান চিত্রপরিচালক ফ্রিডখি সুর্নাউ।
১৯৫৫ - নোবেল বিজয়ী স্কটিশ অণুজীব বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং।
১৯৯১ - ভাষা আন্দোলনের অন্যতম নেতা অধ্যক্ষ আবুল কাশেম।
২০০৬ - হেগ অবস্থিত জাতিসংঘের কারাগারে বলকানের কসাই হিসেবে খ্যাত ৬৩ বছর বয়সী স্লোবোদান মিলোসেভিচের মৃত্যু হয়।
২০২০ - সন্তু মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা।