দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় শিশু ও বয়স্ক—সব বয়সি মানুষের মধ্যেই আতঙ্ক তৈরি হয়েছে। জ্বর, ত্বকে লালচে ফুসকুড়ি, কাশি ও দুর্বলতা—এই উপসর্গগুলো শরীরকে দ্রুত নিস্তেজ করে ফেলে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে রোগটি মারাত্মক আকার ধারণ করতে পারে, তাই দ্রুত সঠিক যত্ন ও পুষ্টির ব্যবস্থা করা অত্যন্ত জরুরি।
হাম থেকে দ্রুত সুস্থ হয়ে উঠতে হলে শুধু ওষুধ নয়, খাদ্যতালিকাতেও আনতে হবে সচেতন পরিবর্তন। সহজপাচ্য, পুষ্টিকর ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন খাবার শরীরকে ভেতর থেকে শক্তি জোগায় এবং সুস্থতার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। তাই আক্রান্ত অবস্থায় কোন খাবারগুলো বেশি উপকারী, তা জানা ও মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হাম হলে যেসব খাবার খাওয়াবেন-
১. তরল ও পানি জাতীয় খাবার
ডাবের পানি
লেবুর শরবত
স্যুপ (মুরগি/সবজি)
২. ভিটামিন এ সমৃদ্ধ খাবার
গাজর
মিষ্টি কুমড়া
পাকা পেঁপে
৩. ভিটামিন সি যুক্ত খাবার
কমলা
মাল্টা
আমলকি
৪. নরম ও সহজপাচ্য খাবার
খিচুড়ি
নরম ভাত ও ডাল
সুজি/ওটস
৫. প্রোটিনসমৃদ্ধ খাবার
ডিম
মাছ
মুরগির মাংস (হালকা রান্না)
৬. দুধ ও দুগ্ধজাত খাবার
দুধ
দই
যেসব খাবার এড়িয়ে চলবেন-
১. ভাজাপোড়া ও তেলযুক্ত খাবার
২. অতিরিক্ত মশলাযুক্ত খাবার
৩. ঠান্ডা পানীয় ও আইসক্রিম, ফাস্টফুড

