× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ১০:২৫ পিএম

অল সমাধান ও মাইহেল্থের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ১০:২৫ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ডিজিটাল স্বাস্থ্যসেবা খাতে সমন্বিত উন্নয়ন ও সেবা সম্প্রসারণের লক্ষ্যে ‘অল সমাধান’ এবং ‘মাইহেল্থ’-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। রোববার (৫ এপ্রিল ২০২৬) রাজধানীর গুলশান-১-এর নিকেতনে অবস্থিত মাইহেল্থের প্রধান কার্যালয়ে এ চুক্তি সম্পন্ন হয়।

চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান তাদের ব্যবসায়িক কার্যক্রম, মার্কেটিং কৌশল, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে একটি শক্তিশালী সহযোগিতামূলক প্ল্যাটফর্ম গড়ে তুলবে। এর ফলে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দুই প্রতিষ্ঠানের সেবাসমূহ যৌথভাবে প্রচার ও সম্প্রসারণ করা হবে।

এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকরা একটি সমন্বিত প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজেই কেয়ারগিভার, নার্সিং সেবা, ফিজিওথেরাপি, ডাক্তারের হোম ভিজিট এবং ভিডিও কনসালটেশন সুবিধা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি ফার্মেসি মালিকরা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে অনলাইনে ওষুধ বিক্রয়ের সুযোগ পাবেন। গ্রাহকরা নিকটস্থ ফার্মেসি থেকে দ্রুত ও নির্ভরযোগ্য ওষুধ হোম ডেলিভারি সুবিধাও উপভোগ করতে পারবেন।

এছাড়াও, অ্যাপভিত্তিক অ্যাম্বুলেন্স সেবা এবং একটি সমন্বিত ফ্রি ব্লাড ব্যাংক নেটওয়ার্ক চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা জরুরি স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও কার্যকর করে তুলবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অল সমাধানের পক্ষে ফাউন্ডার মোছা. সুলতানা রাজিয়া এবং মাইহেল্থের পক্ষে সিইও তাশমীম আলম স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত প্রতিনিধিরা আশাবাদ ব্যক্ত করেন, এই অংশীদারিত্ব দেশের স্বাস্থ্যসেবা খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং সাধারণ মানুষের জন্য আরও উন্নত, সহজলভ্য ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করবে।

রূপালী বাংলাদেশ

Link copied!