× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৫:০০ পিএম

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, দুজনই সিলেটের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৫:০০ পিএম

ফাইল ছবি। সংগৃহীত

ফাইল ছবি। সংগৃহীত

হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দুজনই সিলেট বিভাগের। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (১৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।

মারা যাওয়া দুই শিশু হলো আবু সাফা ও রাফা আক্তার। তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। স্বাস্থ্য বিভাগ বলছে, তাদের শরীরে হামের উপসর্গ ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৭৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামজনিত সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৯ জনে।

এ ছাড়া, ১৫ মার্চের পর থেকে দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫২৪ জন। একই সময়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ৫১২ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত হামের সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ হাজার ২৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৬৪৫ জন।

Link copied!