× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০৪:৫২ পিএম

ডেঙ্গুতে মৃত্যু ১, আক্রান্ত ৪১৬

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০৪:৫২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশ একজন মারা গেছেন। একইসময়ে নতুন করে ৪১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুর এ হালনাগাদ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার (১ জুলাই) সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরিশালে। এ জেলায় নতুন করে ১৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৯৪ জন, ঢাকা বিভাগে ৫৫ জন (সিটি করপোরেশন বাদে), চট্টগ্রাম বিভাগে ২৩ জন, খুলনা বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে ৫১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৪ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ১১ হাজার ৯৮ জন।
 
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।

এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ন লাখ ২১ হাজার ১৭৯ জন।

Link copied!