× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০৫:১২ পিএম

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১০ শিশুর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০৫:১২ পিএম

হাসপাতালে ভর্তি হাম আক্রান্তরা। ছবি : সংগৃহীত

হাসপাতালে ভর্তি হাম আক্রান্তরা। ছবি : সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জন হাম আক্রান্ত শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে আরও ১ হাজার ৮৩ জনের শরীরে। আর ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ৫৩ জনের।

মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গতকাল সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার একই সময় পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ ও ল্যাব পরীক্ষায় নিশ্চিত এক শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জনই ঢাকা বিভাগের, যার ৩ জনই ঢাকা জেলার বাসিন্দা।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৫ জনে। এর মধ্যে ৪৬৭ জন উপসর্গ নিয়ে মারা গেছে। আর ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত রোগী মারা গেছে ৮৮ জন।

একই সময়ে মোট ৬৬ হাজার ২৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ৮ হাজার ৭৭২ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে ৫২ হাজার ৫৩০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৮ হাজার ৮০০ জন।

Link copied!