× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০২:৩৯ পিএম

সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিনের নেতৃত্বে অধ্যাপক সানোয়ার-বারী-জেবিন

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০২:৩৯ পিএম

অধ্যাপক ডা. সানোয়ার হোসেন, অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী ও অধ্যাপক ডা. জিনাত জেবিন। ছবি : সংগৃহীত

অধ্যাপক ডা. সানোয়ার হোসেন, অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী ও অধ্যাপক ডা. জিনাত জেবিন। ছবি : সংগৃহীত

সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন বাংলাদেশের (এসএনএমবি) ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ২৩ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সানোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। এতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসের (ইনমাস) পরিচালক অধ্যাপক ডা. জিনাত জেবিন।

এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসের (নিনমাস) পরিচালক অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী ও কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন নিনমাসের পিইটি-সিটি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবু বকর সিদ্দিক।

শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ২৯তম জাতীয় সম্মেলনের অংশ হিসেবে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. সানোয়ার হোসেন সবার সহযোগিতা কামনা করেন এবং পূর্ববর্তী সভাপতি ও কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এর আগে দিনব্যাপী সম্মেলনে পরমাণু চিকিৎসার সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর প্রায় অর্ধশত বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সদ্যবিদায়ী সভাপতি অধ্যাপক ডা. ফারিয়া নাসরিন। এ ছাড়াও দেশের খ্যাতনামা বিজ্ঞানী, চিকিৎসক, শিক্ষাবিদ ও নীতিনির্ধারকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে ২৪ ঘণ্টা ইমারজেন্সি আল্ট্রাসাউন্ড সেবা চালু রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং চিকিৎসক ও বিজ্ঞানীদের গবেষণায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। সম্মেলনে অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী ও অধ্যাপক ডা. জিনাত জেবিন ‘হাইপারথাইরয়েডিজম’ ও ‘থাইরয়েড ক্যান্সার প্রটোকল ২০২৬’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন।

স্বাগত বক্তব্যে সোসাইটির সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. নাহিদ হোসেন সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. এম এ করিম মন্ত্রীর উপস্থিতির জন্য ধন্যবাদ জানান এবং আন্তর্জাতিক বিভিন্ন সোসাইটির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি ও নবীন বিজ্ঞানী ও চিকিৎসকদের আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনের পরবর্তী অংশে নবীন বিজ্ঞানীদের একাডেমিক অর্জনের স্বীকৃতিস্বরূপ ‘ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

Link copied!