× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০২:১৫ পিএম

হার্ট অ্যাটাকের আগে দেখা দেবে যেসব লক্ষণ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০২:১৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

হার্ট অ্যাটাক (মায়োকার্ডিয়াল ইনফার্কশন) ঘটে যখন হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী ধমনি বন্ধ হয়ে যায়। ফলে হৃৎপিণ্ডের পেশিতে অক্সিজেন পৌঁছায় না এবং পেশি ক্ষতিগ্রস্ত হয়। হার্ট অ্যাটাকের আগে শরীর কিছু গোপন বা সূক্ষ্ম সংকেত পাঠায়, যেগুলো আমরা অনেকেই গুরুত্ব দিই না।

হার্ট অ্যাটাকের আগে দেখা দিতে পারে এমন পাঁচটি সংকেত রূপালী বাংলাদেশের পাঠকদের জন্য নিচে তুলে ধরা হলো—

১. অস্বাভাবিক ক্লান্তি : সামান্য কাজেই অদ্ভুতভাবে দুর্বল লাগে। বিশ্রাম নিলেও ক্লান্তি কাটে না, বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটি সাধারণ সতর্ক সংকেত।

২. বুকে চাপ, জ্বালা বা ভারী লাগা : বুকের মাঝখানে চাপ চাপ লাগা। গলার দিকে, কাঁধে বা পিঠে ব্যথা ছড়িয়ে যাওয়া। কয়েক মিনিট থাকে, আবার কমে আসে। সব সময় তীব্র ব্যথা নাও হতে পারে; মৃদু চাপের মতোও লাগতে পারে।

৩. শ্বাসকষ্ট বা ঠিকমতো নিশ্বাস নিতে না পারা : হাঁটাহাঁটি বা সিঁড়ি ভাঙলে হঠাৎ শ্বাস নিতে কষ্ট। বিশ্রামের সময়ও শ্বাস নিতে সমস্যা। বুকের চাপ ছাড়াই শ্বাসকষ্ট দেখা দিতে পারে।

৪. ঠান্ডা ঘাম, মাথা ঘোরা বা বমি ভাব : অকারণে ঠান্ডা ঘাম হওয়া। মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অনুভূতি। অস্বাভাবিক বমি ভাব, বিশেষ করে নারীদের ক্ষেত্রে বেশি দেখা যায়।

৫. হাত, চোয়াল, ঘাড় বা পিঠে অদ্ভুত ব্যথা : বাঁ বা ডান দুই হাতেই হতে পারে। চোয়ালে টান বা ব্যথা। কাঁধ বা পিঠে হালকা কিন্তু অস্বস্তিকর ব্যথা। এই ব্যথা ধীরে ধীরে শুরু হয়ে বাড়তে থাকবে।

Link copied!