× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৯, ২০২৫, ০৫:৫১ পিএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২৪৮ জন

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৯, ২০২৫, ০৫:৫১ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৪৮ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১৮ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এদিকে বিভাগওয়ারি আক্রান্ত রোগীদের মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর রয়েছে- চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩৫ জন, ঢাকা উত্তর সিটিতে ২০ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় (সিটি করপোরেশনের বাইরে) ১৮ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, খুলনা বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন এবং রংপুর বিভাগে ৩ জন।

চলতি বছর জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৯২৬ জন। এই সময়ে ডেঙ্গুজনিত কারণে মৃত্যু হয়েছে ৩০ জনের।

Link copied!