আপনি যে স্মার্টফোনটি ব্যবহার করছেন, সেটি বৈধ কি না—এ বিষয়ে অনেকেই নিশ্চিত নন। মোবাইল ফোন কেনার সময় এ বিষয়টি উপেক্ষিত থাকলেও এখন তা জানা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন উদ্যোগ অনুযায়ী, নিবন্ধনবিহীন বা আনঅফিসিয়াল মোবাইল ফোনের নেটওয়ার্ক সংযোগ বন্ধ করে দেওয়া হবে। ফলে অবৈধ ফোন ব্যবহারকারীরা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন। এ কারণে নির্ধারিত সময়ের আগেই ফোনের নিবন্ধন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
তার আগে আপনার ফোন অবৈধ কি না তা পরীক্ষা করুন। এ জন্য—
ধাপ-১: মোবাইল ফোন থেকে *১৬১৬১# নম্বরে ডায়াল করুন।
ধাপ-২: অটোমেটিক বক্স এলে হ্যান্ডসেটের ১৫ ডিজিটের আইএমইআই (IMEI) নম্বরটি লিখে প্রেরণ করুন।
ধাপ-৩: ফিরতি মেসেজের মাধ্যমে ব্যবহৃত মোবাইল ফোনের/হ্যান্ডসেটের হালনাগাদ অবস্থা জানানো হবে।
যদি ফোনটি নিবন্ধিত না হয় তাহলে যেভাবে কাজটি করবেন—
অনলাইনে রেজিস্ট্রেশন (সবচেয়ে সহজ)
ধাপ-১: মোবাইল ফোনের IMEI নম্বর বের করুন
ধাপ-২:ডায়াল করুন: *#০৬#
ধাপ-৩: এনইআইআর পোর্টালে প্রবেশ করুন
ধাপ-৪: ‘আইএমইআই রেজিট্রেশন’ বা ‘ডিভাইস রেজিস্ট্রেশন’ অপশন নির্বাচন করুন
প্রয়োজনীয় তথ্য দিন—আইএমইআই নম্বর, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, মোবাইল নম্বর, ডিভাইস কেনার তথ্য (যদি থাকে), ফি প্রদান করুন (প্রযোজ্য হলে), আবেদন সাবমিট করুন। যাচাই শেষে ফোনটি বৈধ হলে নেটওয়ার্ক চালু হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন